somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

সামুতে ১৪ বছর পূর্তি

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত বেশ ক'মাস ধরে একটা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছি। মূলত একাই ডাটাবেস ডিজাইন, মডেলিং করা, স্ক্রিপ্ট তৈরী করে সেটা সার্ভারে রান করা, কোড ডিবাগ করা, নতুন কোড লিখার কাজ করছি। পাশাপাশি যোগ হয়েছে, প্রকাশনীতে সাহিত্য সংরক্ষেনের কাজ। থিম ডেভেলপ করা, বাগ ফিক্স করা। ওয়ার্ডপ্রেস কমিউনিটির জন্য প্লাগিনের আপডেট রিলিজ করা। ব্যক্তিগত বিশাল ডাটা আর্কাইভিং এর জন্য তথ্যগুলো সাজানো, সেটা ডিস্কে বার্ণ করে নিরাপদে সংরক্ষণ করা। বলা যায়, এক প্রকার ভীষণ ব্যস্ততায় কাটছে। মাঝে মধ্যে সামুতে ঢুঁ দিচ্ছি। নিজের ব্যক্তিগত ব্লগ বেশ কিছুদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে। এতকিছু একার পক্ষে বেশ কঠিন হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছি।

রাতের খাবার শেষ করে প্রজেক্ট এর কোড রিভিউ করছিলাম, হঠাৎই মনে হলো সামুতে ঢুঁ দিয়ে আসি। ঢুকেই দেখলাম সামুতে কয়েক ঘন্টা আগেই আমার ১৪ বছর হয়েছে। কয়েক সেকেন্ড-এর জন্য ভাবছিলাম কতগুলো বছর চলে গেলো! অবশ্য বেশীক্ষণ ভাবিনি। ভেবে কোন লাভও নেই। সময়তো বহতা নদীর মতো, তবুও মানুষ বলেই হয়তো পাওয়া না-পাওয়ার ভাবনাগুলো মনের অজান্তেই চলে আসে। আসলে ব্লগে কোন প্রাপ্তির প্রত্যাশা নিয়ে নয়, নিতান্তই নিজের মনের ভাবনাগুলো প্রকাশ করার জন্যেই আসা।

পৃথিবীটা একটা অস্থির আর অভাবনীয় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ১৪ বছর আগের সময় আর আজকের মধ্যে ব্যবধান এতটাই বেশী যে, সেটা নিয়ে ভাবতেও এক রকম ভয় কাজ করে। সবার মধ্যেই এক অজানা উদ্বেগ, উৎকন্ঠা। কিন্তু এমনতো হওয়ার কথা ছিলো না! লিখালিখির জন্য যে পরিবেশ প্রয়োজন সেটাও আর অতটা স্বচ্ছ বা স্বাধীন নেই। কোন একটা ইস্যু মনে আসলেই সেটাকে অবাধে লিখার মতো পরিবেশটাকে আরো বেশী সংকুচিত করে ফেলা হচ্ছে ব্যক্তিগত আক্রমন করে। কোন মতামতের উপর গঠনমূলক সমালোচনা হতে পারে, তবে অনেকেই সে ধরনের মানসিকতা পোষণ করেন না। পুরো ব্যাপারটাকেই বেশ উদ্বেগজনক মনে হচ্ছে। এ ধরনের সমাজ ব্যবস্থা বা মানসিকতা দিয়ে আর যাই হোক সামনের দিকে এগিয়ে যাওয় কঠিন।

শুধু বলবো, সব কিছুর পরেও লিখালিখির এই অভ্যেস যেন অব্যাহত থাকে। ক্রান্তিকাল বরাবরই ছিলো, আছে আর থাকবে। এর মাঝেই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আগামী দিনগুলো সবার জন্য সুন্দর হোক, এই প্রত্যাশাই করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪২
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×