somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যামাজনে আবারও শপিং বিভ্রাট

০৮ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক'দিন আগেই একটা লিখা লিখেছিলাম ই-বে'তে কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করে। আজ শেয়ার করছি এ্যামাজনের ছোট্ট একটা অভিজ্ঞতা।

মাসখানেক ধরেই ভাবছি, আমার কম্পিউটারটির মেমরি বাড়িয়ে নেয়ার জন্য। কম্পিউটারটি তৈরী করার সময় ২০১৮ সালে অনেক কিছু না ভেবেই কোরসেয়ারের ১৬ গি.বা. (৩০০০ মেগাহার্টজ) মেমরি অর্ডার করেছিলাম ২০০ ডলার দিয়ে। ওভারক্লকিং করিনা বিধায় ৩০০০ মেগাহার্টজ এর মেমরি আমার প্রয়োজন নেই ২৬৬৬ মেগাহার্টজ-ই মূলত আমার মাদারবোর্ডের জন্য প্রয়োজন। এখন তুলনামূলকভাবে মেমরির দাম কমে যাওয়ায়, সপ্তাহখানেক আগে স্যামসাং ব্র্যান্ডের ৩২ গি.বা. (২x১৬) মেমরি (২৬৬৬ মেগাহার্টজ) কিট অর্ডার করেছিলাম এ্যামাজন থেকে ১৫০ ডলারে। কিছুক্ষন পরেই দেখতে পেলাম সম গতির মেমরি ক্রুশাল ব্র্যান্ড বিক্রি করছে ১১৩ ডলারে। সাথে সাথে স্যামসাং মেমরির অর্ডার ক্যান্সেল করার রিকোয়েস্ট পাঠালাম। পরদিন দেখলাম তারা আর অনুরোধে অর্ডার ক্যান্সেল করেছে আর আমার কার্ডেও কোন চার্জ হয় নি। খুশি মনে ক্রুশাল মেমরির জন্য অপেক্ষা করছিলাম। আজ দুপুরে বাসার সামনে গিয়ে দেখি দুটো ছোট বক্স এসেছে। কিছুটা অবাক হলাম।

বাসায় এসে বক্স খুলে দেখি দুটো মেমরি-ই এসে হাজির! স্যামসাং এর দুটো আর ক্রুশালের দুটো। সব মিলিয়ে চারটি মেমরি এসে হাজির। মনে মনে কিছুটা খুশি হলেও এই ভেবে খারাপ লাগছিলো যে কারো হয়তো কিছুটা ক্ষতি হয়ে গেলো। দুপুরের খাওয়া-দাওয়ার সময় বারবারই মনে হচ্ছিলো মেমরিটা ফেরত দেয়া উচিত। বিবেকের তাড়নায় না পেরে শেষ পর্যন্ত স্যামসাং মেমরি এর বিক্রেতার কন্টাক্ট খুঁজে বের করতে হলো কষ্ট করে। কারণ অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে ঐ বিক্রেতার কন্টাক্ট পেইজ খুঁজে পাচ্ছিলাম না। যাইহোক শেষ পর্যন্ত, তাদের মেসেজ পাঠিয়েছি। তাদের উত্তরের অপেক্ষায় আছি।

এরকম আরো কয়েকবার হয়েছে। একবারতো বিক্রেতাকে খুঁজে না পেয়ে এ্যামাজনে যোগাযোগ করেছিলাম। তারা সততায় মুগ্ধ হয়ে আমাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ১০ ডলার ক্রেডিট দিয়েছিলো। বেশ ভালো লেগেছিলো এই ভেবে যে, কখনো কখনো সততার পুরস্কারও পাওয়া যায়! সততার মানসিক প্রশান্তির পাশাপাশি কখনো কখনো আর্থিক প্রশান্তিও পাওয়া যায় দেখছি।

এরকম কাকতালীয় বিষয় ছাড়াও স্বাভাবিকভাবে এ্যামাজনে কেনাকাটার অভিজ্ঞতা আমার বেশ ভালো। আপনি কি এ্যামাজনে কেনাকাটা করেছেন? করে থাকলে আপনার এরকম মজার অভিজ্ঞতা থেকে থাকেলে তাও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

আপডেট (আগস্ট ৮, ২০২০): বিক্রেতার সাথে যোগাযোগ করার পর বিক্রেতা স্বীকার করেছে যে, তারা ভুল করে পণ্যটি আমার কাছে পাঠানো হয়েছে। আমি তাদেরকে জানানোর কারণে তারা ধন্যবাদ দিয়ে পণ্যটি ফেরত পাঠানোর অনুরোধ করেছে। পণ্যটি ফেরত পাঠানোর জন্য আমাকে রিটার্ন লেবেল পাঠালেও তা প্রিন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। তাই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা আমাকে একটি খালি প্যাকেট লেবেলসহ পাঠিয়ে দেয় যাতে আমি পণ্যটি ফেরত পাঠাতে পারি। এ ব্যাপারে এ্যামাজনের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি তাদের অবহিত করেছি এবং এ্যামাজন আমাকে আশ্বস্ত করেছে যে, তারা-ই বিক্রেতাকে অনুরোধ করবে যেন তারা আমার বাসায় কুরিয়ার সার্ভিসের লোক পাঠায় যাতে আমি পণ্যটি ফেরত পাঠাতে পারি।

আপডেট (আগস্ট ১০, ২০২০): পণ্য বিক্রেতা মেসেজ পাঠিয়ে জানিয়েছে যে, তারা শুধুমাত্র পণ্য ফেরত পাঠানোর লেবেল পাঠাতে পারবে এর চেয়ে বেশী কিছু নয়। তারা এও জানিয়েছে আমি নিজের খরচে লেবেল প্রিন্ট করে পণ্য ফেরত না পাঠালে তারা আমাকে পন্যের দাম চার্জ করবে। আমি তাদের মেসেজ এর উত্তর এ এটাই বলেছি যে, আমি নিজ খরচে পণ্য ফেরত পাঠাচ্ছি না। আমি এ্যামাজনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তারাও জানিয়েছে আমাকে কোন পদক্ষেপ নিতে হবে না। বিক্রেতা আপনার কাছে কুরিয়ার সার্ভিসের লোক পাঠিয়ে পণ্য ফেরত না নিলে আপনাকে পণ্য ফেরত পাঠাতে হবে না। বিক্রেতা আপনাকে টাকা চার্জ করলে আপনি এ্যামাজনের সাথে যোগাযোগ করবেন, এ্যামাজন পরবর্তী পদক্ষেপ নেবে এবং আপনার টাকা ফেরত দেয়া হবে। আগামী ৪৮ ঘন্টা আপনি তাদের মেসেজ এর দিকে লক্ষ্য রাখুন, দেখুন তারা কুরিয়ার সার্ভিসের লোক পাঠায় কি না বা অন্য কোন ব্যাবস্থা নেয় কি না।

আপডেট (আগস্ট ১৬, ২০২০): এ মাসের ১২ তারিখে আমি ব্যক্তিগতভাবে প্যাকেজটি পোস্ট অফিসে গিয়ে "আর.টি.এস." বা রিটার্ন টু সেন্ডার লিখে দিয়ে এসেছিলাম। আজ অনলাইনে চেক করে দেখলাম পণ্যটি এখনো পথে আছে তবে তা নিউ ইয়র্ক ছেড়ে অন্য স্টেটে চলে গেছে বা প্রেরকের ঠিকানায় ফেরত যাচ্ছে। দু'দিন আগেই আমি প্রেরক-কে এ ব্যাপারে মেসেজ দিয়ে জানিয়েছি। গতকাল শনিবার হওয়া সত্ত্বেও প্রেরক আবারও ধন্যবাদ জানিয়েছেন।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×