somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইবে-তে কেনা কাটার মিষ্টি অভিজ্ঞতা

১২ ই জুন, ২০২০ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় এক যুগ ধরে ইবে-তে কেনাকাটা করছি। আর এমাজনে করছি তার চেয়েও অনেক আগে থেকে। কিন্তু কেনাকাটার অভিজ্ঞতা ইবে-তে এমাজনের চেয়ে অনেক বেশী উথাল-পাথাল, অনেকটা টক, ঝাল, মিষ্টির মতো। ইবে-র অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে এখানে ওখানে লিখেছি কিন্তু এমাজন নিয়ে কখনোই লিখার মতো অবস্থা হয়ে ওঠেনি। কারণ, এমাজনের অভিজ্ঞতা বরাবরই একই রকম মনে হয়েছে আমার।


কপিরাইটঃ ইবে ইনক্

এইতো ক'বছর আগেও আমার মিউজিক সিস্টেম কেনা নিয়ে ইবে-তে রীতিমত একটা নাটক হয়ে গেছে, অভিজ্ঞতা এতটাই তিক্ত ছিলো যে, না লিখে পারিনি। অন্যদিকে হার্ড-ড্রাইভ কেনা নিয়েও একটা বেশ ভালো অভিজ্ঞতা হয়েছিলো দু'বছর আগেই। বিষয়টা এখানেও সবার সাথে শেয়ার করেছিলাম। সম্প্রতি তেমনি একটা অভিজ্ঞতা হয়েছে, যেটাকে স্বাভাবিক বলা যাবে কি না জানি না, তবে বেশ ভালো অভিজ্ঞতা বলা যায়।

এই এপ্রিলেই আমি ইন্টেল ৯৫৬০ ওয়াই ফাই ব্লুটুথ মডিউল নিয়ে একটা লিখা পোস্ট করেছিলাম। লিখার আগেই মডিউলটা আমি ইবে-তে অর্ডার করেছিলা আমার পিসিতে সেটা সংযোজন করবো বলে। করোনাজনিত কারনে ডিভাইসটি যখন দীর্ঘ এক মাসেও আমার হাতে পৌছায়নি তখন অর্ডারটি বাতিল করার অনুরোধ জানিয়ে বিক্রেতাকে মেসেজ পাঠালে তিনি সাথে সাথে আমাকে টাকাটা ফেরত পাঠিয়ে দেন। ইতোমধ্যে অনেকটা হতাশ হয়েই আমি ইন্টেলের এএক্স২০০ ওয়াই-ফাই ৬ এর অন্য একটা মডিউল অর্ডার করি এমাজনে যা আমি প্রায় সাথে সাথেই পেয়ে যাই। সবকিছুই যখন ঠিকমতো চলছিলো, তখন হঠাৎ বলা নেই কওয়া নেই মে মাসের ৭ তারিখে পূর্ববর্তী মডিউলটি আমার বাসায় ডেলিভারড হয়। একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাই মানবিক কারনে।

পূর্ববর্তী বিক্রেতার সাথে আবার যোগাযোগ করে তাকে পুরো বিষয়টা জানিয়ে আমাকে একটা রিটার্ন লেবেল পাঠানোর অনুরোধ করি, যাতে পণ্যটা আমি তার কাছে ফেরত পাঠিয়ে দিতে পারি। যেহেতু তিনি আমাকে টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন ইতোমধ্যেই, তাই পণ্যটির মালিকানা আমি দাবী করতে পারিনা যৌক্তিক কারনেই। বিক্রেতা জবাব পাঠালেন যে, ওটা আর ফেরত পাঠানোর দরকার নেই, ওটা যেন আমি গিফট্ হিসেবে রেখে দিই নয়তো প্রয়োজন না থাকলে কোথাও ফেলে দেই। বুঝতে পারলাম ফেরত পাঠানোর খরচের কথা হিসেব করে তিনি আর আগ্রহ দেখান নি। আমি আবারও মেসেজ দিয়ে আশ্বস্ত করলাম যে, ঠিক আছে আমি নিজ খরচে ফেরত পাঠাবো আপনি পাঠানোর ঠিকানাটা অন্তত দিন। প্রায় একমাস অতিবাহিত হয়ে গেলেও তিনি আর উত্তর পাঠান নি। স্বাভাবিক হিসেবে বলতে পারে ফ্রীতে জিনিসটা পাওয়া হলো, তবে আমি ব্যাপারটাকে ওভাবে দেখিনি বা এখনও দেখছিনা। পণ্যটা তাকে ফেরত দেয়া নৈতিক দায়িত্ব কিন্তু ঠিকানা না পেলেতো আর কিছু করার নেই। এখনো অপেক্ষায় আছি অবশ্য, দেখা যাক তার শুভ বুদ্ধির উদয় হয় কি না। পুরো ব্যাপারটাকে কে কিভাবে দেখছেন জানিনা, কিন্তু এটাকেতো আর যাইহোক নেগেটিভ অভিজ্ঞতা বলা যাচ্ছে না।

আরেকবার, একজনের কাছ থেকে ৩ প্যাকেট (৩০ পিস) মিনি (৮মি.মি.) সিডি ক্রয় করেছিলাম (ছোট সিডিগুলো দেখতে বেশ ভালো লাগে আমার, তাই অর্ডার করা, কোন বিশেষ কারন নেই। ওগুলোতে কিছু ভালো মিউজিক ট্র্যাক তুলে রেখেছি ইচ্ছেমত সময়ে আমার মিউজিক সিস্টেমে শোনার জন্য), ভদ্র মহিলা ৩ প্যাকেটের স্থানে ৫ প্যাকেট (৫০ পিস) সিডি পাঠিয়ে দিলেন। পাওয়ার পর বেশ অবাক হলাম, ভাবলাম তিন প্যাকেটের স্থানে পাঁচ প্যাকেট কেন পাঠানো হলো?! বিক্রেতাকে মেইলে জানালাম পুরো বিষয়টা, বললাম আপনার মনে হয় ভুল হয়েছে, নয়তো ভুল প্যাকেট আমাকে পাঠিয়েছেন। রিটার্ন লেবেল পাঠিয়ে দিন, আমি বাকি দু'প্যাকেট ফেরত পাঠাচ্ছি। ফিরতি জবাবে শুধু বললেন, আমি জেনে শুনেই পাঁচ প্যাকেট পাঠিয়েছি, তোমার সততার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

এরকম বেশ কিছু মিষ্টি ঘটনা ইবে-তে আমার সাথে ঘটেছে। আর কারো বিষয়ে বলতে পারছি না, তবে ইবে-তে আমার আমার অভিজ্ঞতা বেশ মজার। টক ধরনের ঘটনাগুলো অন্য কোন একদিনের জন্য তুলে রাখছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:০১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×