somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইন্টেল ৯৫৬০ ওয়াই ফাই ব্লুটুথ মডিউল

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'বছর আগে বেশ টাকা খরচ করে একটা কম্পিউটার বিল্ড করেছিলাম। কোন সমস্যা ছাড়াই কম্পিউটারটি বেশ ভালো পারফরম্যান্স দিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে বেশ খুশী হলেও সাম্প্রতিক সময়ে কিছু ইস্যু আমাকে বেশ ডিস্টার্ব করছে। মাদারবোর্ডে ওয়াই-ফাই (এসি) আর ব্লুটুথ (৪.২) মডিউল বিল্ট-ইন ছিলো এম.২ স্লটে। মডিউলটির চিপেসট হলো রিয়েলটেক এর ৮৮২২বি.ই. যেটা আমার পছন্দের ব্র্যান্ড থেকে নেয়া নয়। মাদারবোর্ডে লাগানোই ছিলো তাই খুব বেশী মাথা ঘামাই নি। কাজও করছে বেশ ভালো কিন্তু সমস্যা হলো এই মডিউল দিয়ে আর ব্লুটুথ ৫ মডেলের হেডফোন বা অন্যকোন ডিভাইস ব্যবহার করতে পারলেও কানেকশানটা স্ট্যাবল মনে হচ্ছে না। ল্যাগিং একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

সিদ্ধান্ত নিয়েছি ইন্টেল ৯৫৬০ মডিউল দিয়ে ওটাকে রিপ্লেস করবো। এই মডিউলটির সবচেয়ে বড় দিক হলো ডাটা ট্রান্সফার রেট ১.৭৩ গি.বা. প্রতি সেকেন্ডে যা প্রথাগত ১ গি.বা. এর ওয়্যারড ইথারনেট কানেকশান থেকেও দ্রুত। ওয়াইফাই এসি প্রযুক্তি ছাড়াও পুরোনো এ/বি/জি/এন প্রযুক্তি সমর্থন করে এই মডিউলটি, তবে মনে রাখতে হবে যে, দ্রুত ইন্টারনেট কানেকশান নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর যেমন, আপনার ইন্টারনেট কানেকশানের প্রকৃত গতি, রাউটারের গতি ইত্যাদি। তথ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে ডব্লিওপিএ৩ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরী যে, এই মডিউলটি মূলত সেসব প্রসেসর বেইজড সিস্টেমকে সমর্থন করে যেটাতে ভিপ্রো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যকথায় বলা যায় ইন্টেল এর ভিপ্রো সার্পোটেড প্রসেসর ছাড়া অন্যকোন কম্পিউটারে খুব সম্ভবত এই চিপসেট কাজ করবে না। ইন্টারনেট ঘাটাঘাটি করেও বিভিন্ন ফোরামে তার সত্যতা পেয়েছি। যারা আমার মতো ৮ম /৯ম জেনারেশনের ইন্টেল প্রসেসর ব্যবহার করছে তাদের চিন্তার কিছু নেই।

এসব বিষয় নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা হয়তো জেনে থাকবেন যে ইন্টেল নতুন প্রযু্ক্তির ওয়্যারলেস কানেটিভিটি এবং সম্ভাব্য ওয়াই-ফাই ৬ নিয়ে অনেক আগে থেকেই কাজ করছে। ইন্টেলের এই মডিউলটি প্রায় দু'বছর আগে বাজারে এসেছে মূলত এম.২ সিএনভিও ইন্টারফেস নিয়ে। ক'বছর আগেও মূলত পিসিআইই ইন্টারফেসের ওয়াই-ফাই এবং ব্লুটুথ মডেল জনপ্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে এম.২ ইন্টারফেস অনেক বেশী জনপ্রিয়তা পাচ্ছে। আকারে তুলনামুলক ভাবে ছোট এবং কম বিদ্যুৎ খরচের কথা মাথায় রেখে ম্যানুফ্যাকচারারও তাদের নতুন ল্যাপটপগুলোতে এই নতুন ইন্টাফেস যোগ করছে। এর অনেক সুবিধার মধ্যে অন্যতম হলো, দ্রুতগতি এবং এম.২ এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা।

যদিও এম.২ ইন্টারফেস তার জনপ্রিয়তা অর্জন করেছে মূলত এস.এস.ডি ড্রাইভ ব্যবহারের সুবিধার কারনে, তারপরেও এই ইন্টারফেসকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। মনে রাখা জরুরী যে এই মডিউলটি ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে অবশ্যই এম.২ ই কি ইন্টারফেস থাকতেই হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×