
নতুন কম্পিউটার কেসিং কেনার পর থেকেই একটা ব্যাপার লক্ষ্য করেছি, আর সেটা আমার কেসিংটা তুলনামূলকভাবে একটু গরম থাকে। আমার কম্পিউটার মোটামুটিভাবে প্রতিদিন ১২/১৬ ঘন্টা চালু থাকে। কোর টেম্প সফটওয়্যার দিয়ে কিছুক্ষণ পর পর চেক করতেই দেখি উত্তাপ কেবল বাড়ছেই। ভারী তেমন কোন কাজ না করার পরেও কেন তাপমাত্র বাড়ছে তা চিন্তার খোরাক যোগাচ্ছিলো বেশ কয়েকদিন থেকেই। স্বাভাবিকভাবে এত ছোট একটা কেসিং-এর ভেতর জিনিসপত্র বেশী থাকাতে বাতাসের যাতায়ত কম হবে সেটা প্রত্যাশিত ছিলো। বেশীরভাগ কেসিং এর পেছনের দিকে গরম বাতাস বের করে দেয়ার জন্য একটা ফ্যান থাকে, আমার কেসিংএ সেটা সামনের দিকে। মানে দাঁড়াচ্ছে, বাতাসকে পেছন থেকে টেনে সামনের দিকে থাকা ফ্যান তা ব্লো আউট করছে।
অনেক ভেবে-চিন্তে যেটা বুঝতে পারলাম সেটা হলো, ফ্যানটা যে পরিমাণ বাতাস বের করতে পারার কথা, তা পারছে না। কারণ ভেতরে বাতাস আসছেই কম। তাই কেসিং-এর দু'টো বন্ধা থাকা এক্সপান্সন স্লটের জন্য ব্র্যাকেট ভেঙ্গে দিয়ে উপরের ব্র্যাকেট থেকে দু'টো ব্র্যাকেট বসিয়ে দিলাম। "কি তামশা সব ফক্ফকা।" এখন অবশ্য তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। বিষয়টা কয়েকদিন ধরেই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। যাইহোক, এখন আর মাথা ব্যাথা নেই। হ্যাপি কম্পিউটিং।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


