somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইন উইন সিজে ৭১২ মাইক্রো এটিক্স কম্পিউটার কেস

১৮ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছরের শেষ দিকে ইন উইনের কম্পিউটার কেইস নিয়ে একটা লিখা পোস্ট করেছিলাম। আজ শেয়ার করবো ইন উইনের অরেকটি ডেস্কটপ কম্পিউটার কেইস নিয়ে যার মডেল নাম্বার হলো সিজে ৭১২। বিগত এক দশকে আমার দেখা সবচেয়ে ছোট কম্পিউটার কেইস যা মাইক্রো এটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করে।


দীর্ঘদিন ধরে আসুসের জি ৩৭০ চিপসেটের একটি গেমিং মাদারবোর্ড ব্যবহার করলেও সম্প্রতি এই নতুন কেইসে এই মাদারবোর্ড ব্যবহার করা নিয়ে কিছুটা সমস্যায় পড়েছি। আসুসের মাদারবোর্ডটি তুলনামূলকভাবে বেশ চওড়া হওয়াতে নতুন এই কেইসটিতে বেশ আঁটসাঁট হয়ে বসেছিলো। কেইসটি তুলনামূলকবাবে বেশ ছোট হওয়ার কারনে খুব অল্প সময়ের মধ্যেই কেইসটি গরম হয়ে যাচ্ছিলো। অগত্যা এম.এস.আই - এর নতুন একটি মাদারবোর্ড অর্ডার করেছি যা ৮ম/৯ম জেনারেশনের ইন্টেল প্রসেসর সমর্থন করে। তুলনামূলকভাবে খানিকটা আকারে ছোট হওয়াতে কেইসটিতে খুব সুন্দরভাবে মাদারবোর্ডটি স্থাপন করা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য যে, এই কেইসটি তে মিনি আইটিএক্স অথবা মাইক্রো এটিএক্স সাইজের যে কোন মাদারবোর্ড সমর্থন করলেও প্রসেসর কুলার বা ফ্যান কুলারের জন্য জায়গা বেশ সীমিত। মাত্র ১২.১ ইঞ্চি উচ্চতা ৩.৭ ইঞ্চি চওড়া এবং ১০.৯ ইঞ্চি গভীরতার এই কেইসটিতে আপনি ইচ্ছে করলেই যেকোন স্বাভাবিক এয়ার কুলার/সিপিইউ ফ্যান বসাতে পারবেন না। নিচের ছবিটা দেখুন।


ছবিতে যে বড় কালো চারকোনা অংশটুকু দেখতে পাচ্ছেন সেটি মূলত ল্যাপটপ অপটিক্যাল ড্রাইভ বে। মানে এই কেইসটিকে স্বাভাবিক ৫.২৫ ইঞ্চির অপটিক্যাল ড্রাইভ বসানোর জায়গা নেই, শুধুমাত্র ৯.৫ মিমি এর ল্যাপটপ ড্রাইভ বসানো যাবে। মাদারবোর্ড বসানোর জায়গাটির ওপরে যে মেটাল পার্টটুকু দেখতে পাচ্ছেন এখানে ৩.৫ ইঞ্চি হার্ডডিস্ক ড্রাইভ বসানো যাবে। আর অপটিক্যাল ড্রাইভের নিচে ২.৫ ইঞ্চি ড্রাইভ বসানোর জায়গা আছে। মাদারবোর্ড ফ্লোর থেকে উপরের মেটাল অপটিক্যাল বে পর্যন্ত সর্বোচ্চ ৪৭ মি.মি এর ক্লিয়ারেন্স আছে তার মানে হলো ইন্টেল এর স্টক কুলার এখানে কাজ করবে না বরং তার চেয়েও লো প্রোফাইল কুলিং উইনিট যেমন নকটুয়া এনএইচ এল৯আই এর মতো কোন কুলার ব্যবহার করতে হবে। আমিও ব্যক্তিগতভাবে ওটাই ব্যবহার করছি।

কেসিংটিতে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি দেখতে পাচ্ছে তা সর্বোচ্চ ২৬৫ ওয়াট প্রদান করতে সক্ষম। এটি সাধারণ আকারের পাওয়ার সাপ্লাই নয়, মূলত ফ্রেক্স এটিএক্স পাওয়ার সাপ্লাই নামেই বেশী পরিচিত। স্বাভাবিক কম্পিউটার কেসিং এ এই ধরনের পাওয়ার সাপ্লাই দেখা বেশ কঠিন কারণ এগুলো ইন্ডাস্ট্রিয়াল বা মূলত সার্ভারে বেশী ব্যবহৃত হয়ে থাকে। মনে রাখা জরুরী যারা হার্ডকোর গেমার, তাদের জন্য এই কেসিং নয়। ওভার ক্লকিং এর জন্য আট পিনের পাওয়ার পোর্ট থাকলেও সেটাকে খুব বেশী সিরিয়াসলি না নেয়াই উচিত হবে।


কেসিংটিতে সর্বোচ্চ চারটি লো প্রোফাইল এক্সপাসন স্লট সমর্থন করে। মানে দাঁড়ালো সবগুলো ইন্টারনাল পিসিআই স্লটের কার্ডগুলো লো প্রোফাইল জরুরী। আরেকটি বিষয় মনে রাখা জরুরী যে এটিতে কোন স্বাভাবিক ব্লো আউট চেসিস ফ্যান নেই বরং এই ফ্যানটি সামনের দিকে অবস্থিত। মানে হলো, সিপিইউর গরম বাতাস মূলত সামনের দিক দিয়ে বাইরে আসবে।

সামনের দিকে দুটি ই্উএসবি ৩ এবং দুটি ইউএসবি ২ এবং মাইক ও হেডফোন পোর্ট পাবেন। কেসিংটির বিস্তারিত স্পেকস এর অফিসিয়াল সাইটে পাবেন। কারো এই কেসিংটির ব্যাপারে সুর্নিদিষ্ট কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×