গান বাংলা টিভির ইউটিউব চ্যানেলের ভক্ত অনেক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিষ্ঠানটি বেশ কিছু জনপ্রিয় গানগুলোকে নতুন প্রাণ দেয়ার মতো করেই বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছে। কিছু কিছু গান নিয়ে আমার ব্যক্তিগত অনুযোগ থাকলেও গান বাংলা টিভির কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তাদের এই উদ্যোগের জন্য। নতুন প্রজন্মকে পুরোনো কিছু গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য পাশাপাশি বিশ্বাঙ্গনে নিজেদের সাংস্কৃতিক দিকের কিছুটা তুলে ধরার জন্য। কিছু কিছু বিষয় বাদ দিলে এগুলো সবই আমাদের সংস্কৃতির অংশ। যদিও ব্যক্তি তথা সমাজ পরিবর্তনের সাথে সাথে সাংস্কৃতিক ধ্যান-ধারণায়ও ব্যাপক পরিবর্তন এসেছে, তবুও।
আমার মতো যারা আশির দশকের প্রথমার্ধের প্রজন্ম তারা বিগত কয়েক দশকের স্বাধীন বাংলাদেশের পরিবর্তনের জীবন্ত সাক্ষী, হোক সেটা সামাজিক, আর্থিক কিংবা সাংস্কৃতিক। তবে মনে রাখা জরুরী একটি জাতির পরিচয় তুলে ধরতে গিয়ে যেন আমরা আমাদের আসল পরিচয়কে ভুলে না যাই। মুক্ত আকাশ সংস্কৃতির অনেক নেতিবাচক বিষয়ও আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ছে যেটা উদ্বেগজনক। তবুও সময়ের সাথে সাথে আমাদেরও এগিয়ে যেতেই হবে সময়ের চিরচেনা নিয়মে।
গত বছর ইউটিউবে তাদের চ্যানেলে আমার ভালোলাগা একটা গান শেয়ার করছি। ধন্যবাদ।
বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন
আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে! মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন
ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...