ব্যক্তিগত কিছু স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তায় বিভিন্ন কারনে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে আমার বাসার কাছের সাবওয়েতে লোকাল ট্রেন না পেলে অনেক সময় বেশ কিছুটা পথ হেটে এই ৭৫তম রাস্তায় এসে সাবওয়েতে ঢুকতে হতো এক্সপ্রেস টেনে ওঠার জন্য। বিশেষ করে সপ্তাহান্তে আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো প্রায় নিয়মিত। এ ছাড়াও পহেলা বৈশাখের সময় এই রাস্তার রুজভেল্ট এ্যাভিনিউ আর ৩৭তম এ্যাভিনিউর মাঝামাঝি অংশটুকু বন্ধ করে বাংলাদেশী শিল্পী এনে এখানে গান গাওয়ানো হতো। বেশ ক'বার সে অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। নিউ ইয়র্কে এসে আইডি কার্ড করার সময়ে ভাবলাম একেবারে ড্রাইভিং লাইসেন্সটাও নিয়ে নিই, সে সময়ে এ রাস্তা ধরেই মূলত কিছুটা দূরে গিয়ে ড্রাইভিং লেসন নিতে হয়েছিলো।
এই রাস্তা ধরেই প্রায়ই হেটে যেতাম ৩৭তম এ্যাভিনিউর কর্নারে একটি বাঙালী রেস্তোরায়। প্রায়ই সেখানে যাওয়া হতো মূলত তেহারী খাওয়ার জন্য। এখন অবশ্য রেস্তোরাটি নেই। রাস্তাটি বিভিন্ন কারণে অনেক স্মৃতিবিজরিত। সম্প্রতি ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়েছিলাম তপ্ত দুপুরে ভিডিও করার জন্য। সেই ভিডিওটাই সবার সাথে শেয়ার করছি। ধন্যবাদ।
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন