
অবশেষে দেখতে দেখতে সামুতে আমার দেড় দশক পূর্ণ হলো। ১৫ টা বছর, দীর্ঘ সময় হলেও মনে হচ্ছে এইতো সেদিন সামুতে রেজিষ্ট্রেশন করলাম অথচ কতগুলো দিন চলে গেলো! কোন প্রত্যাশা নিয়ে লিখা শুরু করিনি। সামুতে লিখার আগেও আমি ইয়াহুর জিওসিটিস-এর একটা সাইট তৈরী করে কিছুদিন লিখা-লিখি নিয়ে ছিলাম। অবশ্য ওখানটায় অন্যদের লিখাই মূলত বেশী প্রাধান্য পেত। তারও আগে, মানে নব্বই দশকের শেষার্ধে কম্পিউটারেই বাংলা লিখতাম প্রশিকাশব্দ/বিজয় দিয়ে, সেই থেকে শুরু আজও কম-বেশী চেষ্টা করছি।
লিখার আগে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু লিখতে বসে কেন যেন অন্যরকম মনে হচ্ছে। আর্ন্তজালে বাংলা ভাষা বিশেষ করে বাংলা ব্লগিং-এর নতুন দ্বার খুলে দেয়ার জন্য সামহয়্যারইন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে অভিনন্দন এবং শুভ কামনা রইলো সকল ব্লগারদের জন্য। অনেক ধন্যবাদ সবাইকে।
ছবি কপিরাইটঃ ভেক্টরস্টক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


