somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

জেনারেল ইলেকশান ডে ২০২১ - নিউ ইয়র্ক সিটি

০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ নিউ ইয়র্ক সিটিতে সাধারণ নির্বাচনের ভোট হচ্ছে। মূলত সিটির মেয়র নির্বাচন ছাড়াও সিটির পাবলিক এ্যাডভোকেট, সিটি কম্পোট্রোলার, কুইন্স বরোর প্রেসিডেন্ট, সিটির ২৫তম কাউন্সিল ডিস্ট্রিক্ট, সুপ্রিম কোর্টের ১১তম জুডিসিয়াল ডিস্ট্রিক্ট এর বিচারপতি, কুইন্স কাউন্টির সিভিল কোর্টের বিচারপতি পদে প্রতিদ্বন্দীদের উপর ভোট গ্রহণ হচ্ছে। মেয়র পদে যারা নির্বাচন করছেন তাদের মূল দু'জন প্রতিদ্বন্দী হলেন, রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়া (লাল টুপি পরিহিত) এবং ডেমোক্রেটিক পার্টির এরিক এডামস

সকালবেলা ঘুম ভেঙেছে একটা জব অফারের ফোন পেয়ে। খুশিতে ডগমগ হয়েই তাই ভদ্রলোককে আমার রেজিউমি পাঠিয়ে দিয়ে, গরম গরম পারাটা ভেজে নাস্তা করে নিলাম। ধীরে সুস্থে হাটা দিলাম বাসা থেকে কিছুটা দূরের পোলিং স্টেশনে।

অর্ধেক রাস্তায় এসে দেখি আমার গোপ্রো-তে কার্ড এরর দেখাচ্ছে। মেজাজতো বিলা হওয়ার জোগাড়। প্রায় ১৫/২০ দিন পর ভিডিও করার জন্য বের হয়েছি। সকালে উঠেই তাই ব্যাটারীও চার্জ করেছি, এখন দেখাচ্ছে মেমরী কার্ড এরর। কই যাই! কার্ড খুলে আবার ঢুকিয়ে দিলাম ফরম্যাট করে, যা আছে কপালে। আগের কিছু ভিডিও হয়তো মুছে গেল! যাক! অবশেষে অবশ্য গোপ্রো কার্ড রেকগনাইজ করেছে। সেটার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন এখানে নির্বাচন কতটা ছিমছাম হচ্ছে।

পোলিং স্টেশনে ঢুকেই খানিকক্ষণের জন্যে বাংলা বাংলা ভাব চলে আসাটা মোটেও অস্বাভাবিক নয়। বেশ ক'জন বাঙালী পোলিং এজেন্টের দেখা পেলাম। বাংলায় কথা বলতে না চাইলেও কথার মাঝখানে থামিয়ে এক এজেন্ট আমাকে জিজ্ঞেস করে বসলো আমি বাঙালী কিনা! আমি বললাম বাঙালী হলেও আপনি ইংরেজীতেই কথা বলতে পারেন সমস্যা নেই। ব্যালট নিয়ে চলে এলাম মনের আনন্দে। দেখুন ব্যালটের অবস্থা!


পুরো ব্যালটই বাংলিশ বানায়ে ফেলছে। ব্যালটে ফর্ম ফিলাপ করে এগিয়ে গেলাম মেশিনে ব্যালট পেপার ঢোকানোর জন্য। অন্য এক এজেন্ট আমাকে দেখিয়ে দিলেন। মাত্র ৫-১০ মিনিটের মধ্যেই ভোট প্রদান শেষ করে বাসায় পথে হাটা শুরু হলো। আসার পথে কফি নিয়ে এলাম এই পোস্ট লিখতে লিখতে কফি প্রায় অর্ধেক শেষ। বাকি দিনে নামাজ আর জব ইন্টারিভই আছে। সবার দিন ভালো কাটুক। ধন্যবাদ।

প্রথম ছবির কপিরাইটঃ পলিটিকো।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ২:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×