
শুয়ে ছিলাম, পত্রিকা দেখতে দেখতে হঠাৎ দু'টো যমজ বাচ্চার ছবি চোখে পড়লো, দু'বছর বয়স। বাচ্চা দু'টোর বাবা-মা উধাও। দরিদ্র দাদী তাদের লালন-পালন করতে গিয়ে হিম-শিম খাচ্ছেন। ঠিক মতো খাওয়াতে পারছেন না। আমার নিজেরও চার বছরের সন্তান রয়েছে। বাচ্চা দু'টোকে দেখে আবেগ ধরে রাখা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। শেরপুরের সদর উপজেলার কোন ব্লগার কি সামুতে আছেন, থাকলে আমার সাথে যোগাযোগ করুন। আমি বাচ্চা দু'টোকে কিছু সহায়তা করতে ইচ্ছুক।
দ্বিতীয় আপডেট: বিষয়টি নিয়ে আমি "কাভা" ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। কাভা (জাদিদ) ভাই বিষয়টা দেখছেন, আশা করছি খুব শীঘ্রই আমরা বাচ্চাটার জন্য কিছু সহায়তা পৌছে দিতে পারবো। এ ধরনের মানবিক প্রয়োজনের সময়, জাদিদ ভাই বার বার সহযোগতিার হাত বাড়িয়ে দেয়াতে আমি ব্যক্তিগতভাবে তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপডেট (জুলাই ২১, ২০২২): ব্লগের কোন সহৃদয়বান ব্যক্তি যদি ব্যক্তি উদ্যোগে শেরপুর গিয়ে এই বাচ্চা দু'টোকে সাহায্য পৌঁছে দিয়ে আসতে চান, তাহলে আপনিও যোগাযোগ করতে পারেন আমার সাথে। যাতায়াতের খরচের বিষয়গুলো আমি অবশ্যই দেখবো। ধন্যবাদ।
তথ্য সূত্র ও ছবি কপিরাইট: প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২২ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




