somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শঙ্খ বাজুক - মাহমুদুজ্জামান বাবু

২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"আমি বাংলার গান গাই" গেয়ে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া বাবু ভাইকে শেষবার দেখেছি দেশ ছাড়ার আগে। তারপর আর কোন খোঁজ-খবর রাখা হয়নি, কোন যোগাযোগও হয় নি। মূলত তার ঐ গানটি শোনার পর থেকেই আমি তার বিরাট ভক্ত বনে যাই, যদিও গানটি তার লিখা নয়। পরবর্তীতে অনেক ঘাঁটাঘাঁটির পর জানতে পারি তার জনপ্রিয়তার পূর্বেই "শঙ্খ বাজুক" নামে তার প্রথম এ্যলবামটি বাজারে এসেছিলো। এ্যালবামটিতে সর্বমোট বারোটি গান রয়েছে যার সবগুলো গানে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন, লিখেছেন এবং সুরারোপ করেছেন। বলতে পারেন এটি একটি মৌলিক এ্যালবাম। বেশীর ভাগ গানই মূলত দেশপ্রেম, মানুষ-মানবতা ও মুক্তিযদ্ধের চেতনা থেকে রচনা করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এ্যালবামটিতে অসাধারণ কিছু ট্র্যাক রয়েছে যা অনেকেরই মন কাঁড়বে বলে আমার বিশ্বাস।

বিশেষ করে "এই সবুজ মাটির বুকে"


"ঘুমিয়ে ছিলাম"


মানবতার গান "হরেক রকম দিন"


স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে লিখা "সবুজ এই পাহাড় তলে"


সবুজ এই পাহাড় তলে
আমাদের দিন কাটে আজ
আমাদের মুক্তি পাগল দিন,
ওপারেই স্বদেশ আমার
শিকলে বেঁধে রাখা
মা আমার ব্যাথায় মলিন।

শিখেছি ঠিক নিশানা, ভেবোনা মাগো তুমি
রক্তে দুলেছে আজ, প্রলয়ের ঢেউ,
আমরা হার মানি না, ছুঁয়েছি রক্তকমল
তোমাকে বন্দী রেখে, ফিরবো না কেউ।

কিংবা

গেরিলা যোদ্ধা সেজে, শত্রুর সামনে যাবো
বাতাসে উঠবে কেঁপে, বিস্ফোরণ,
ফিরে যদি না আসি আর, ঘুমিয়ে পড়লে মাগো
বুকেতে জড়িয়ে রেখো, ক্লান্ত জীবন।


ট্র্যাকগুলোর লিরিক্স লিখতে গিয়ে বহুবার আবেগপ্রবণ হয়েছি, চোখের কোন অশ্রু এসেছে। কখনো কখনো লিখতে গিয়ে বিরতি নিয়েছি নিজেকে সামলে নিতে।

আমার বিশ্বাস গানগুলো আগামী প্রজন্মের জন্য দেশপ্রেম এবং প্রেরণার উৎস হয়ে থাকবে। এ ধরনের একটি এ্যলবাম উপহার দেয়ার জন্য বাবু ভাইয়ের প্রতি থাকছে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তার আরো বেশ কিছু এ্যালবামের গান সংরক্ষণের কাজ চলমান রয়েছে। এই এ্যলবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ হলো।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×