somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিউ দুরিয়া - শাফকাত আমানাত আলী

২৮ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীতে যে ক'টা দেশের ব্যাপারে আমার এ্যালার্জি কাজ করে তার মধ্যে পাকিস্তানের নাম সবার উপরে। ইতিহাসের ছাত্র হিসেবে ব্যক্তিগত অপছন্দ বাদ দিলে অন্যান্য দেশের মতোই পাকিস্তানেও কিছু ব্যক্তি রয়েছেন যারা নিজ অঙ্গনে তাদের স্ব-অবদানের জন্য বেশ সফল এবং তার পেছনে যথেষ্ট কারনও রয়েছে। তাদের ব্যক্তিগত অর্জন বা গুণাবলীর জন্য তাদের প্রতি আমার এক প্রকার ভালোলাগা বা শ্রদ্ধাও কাজ করে, বিশেষ করে সঙ্গীতাঙ্গনে এমন কিছু মহারথী রয়েছেন যাদেরকে এই উপমহাদেশের মানুষ যথেষ্ঠ ভালোবাসা দিয়েছেন। শ্রদ্ধেয় নুসরাত ফতেহ আলী খান, গোলাম আলী, আবিদা পারভিন এর মতো গুণী শিল্পী রয়েছেন। তেমন একজন কিন্তু তুলনামূলকভাবে তরুন এক শিল্পী হলেন "শাফকাত আমানাত আলী"।

উনার গান আমি প্রথম শুনেছি ২০০২/২০০৩ সালের দিকে। সে সময় পাকিস্তানের রক ব্যান্ড "ফিউশন" এর ডেব্যু এ্যালবাম "সাগার" রিলিজ হয়েছিলে যেখানে শাফকাত "আখো কা সাগার" ট্র্যাকটিতে কন্ঠ দিয়েছেন। মূলত ক্ল্যাসিকাল পাতিয়ালা ঘারানা -র শিল্পী হলেও তিনি বিভিন্ন সময়ে পপ গানও করেছেন। যাইহোক সে সময় কোন একদিন ধানমন্ডির রাইফেলস্ স্কয়ারে গিয়েছিলাম কিছু একটা কেনার উদ্দেশ্যে। হঠাৎই গানটা শুনেই মনে ধরে গেল। সে সময়ে অবশ্য তার ব্যাপারে কোন ধারনাই ছিলো না। পরবর্তী সময়ে তার ব্যাপারে ধীরে ধীরে জানা হলো, তার গান শোনা হলো আর বেশ ভালোও লাগলো।

আজকের লিখা অবশ্য তার ব্যক্তিগত দ্বিতীয় একক এ্যালবাম "কিউ দুরিয়া" নিয়ে। ২০১০ সালে এ্যালবামটি রিলিজ হলেও এ্যালবামটির খবর জানতে পারি আরো অনেক পরে। সে সময় আমি আমেরিকায় পড়াশোনা নিয়ে মহা ব্যস্ত, নানা কারনে এ্যালবামটি ক্রয় করা হয় নি। তখন অবশ্য গানগুলো শুনেছি আর ভালোও লেগেছিলো। ধীরে ধীরে অবশ্য সিডির ব্যবহার কমে যেতে থাকলো আর এ্যালবামটিও সংগ্রহ করা কঠিন হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশ্য ই-বেতে সিডির সন্ধান পেলাম। একটা লাইব্রেরীতে সিডিটি ছিলো তারাই বিক্রয় করছে। কেনা হলো সাথে সাথেই আর সিডিটিও আমার সংগ্রহশালায় যোগ হলো। সর্বমেটা এগারোটি ট্র্যাক দিয়ে সাজানো এই এ্যলবামটির প্রায় প্রতিটি গানই আমার বেশ পছন্দের তবে তার মধ্যে শিরোনামের ট্র্যাক "কিউ দুরিয়া", "কেয়া হাল সুনাওয়া", "যায়ে কাহা", "মাহিয়া", "সাড্ডা দিল", "পাহারহি", "ও জানতা হে" ও "কারতার (দারবারি)" গানগুলো আমার ভীষণ প্রিয়।

আপনাদের শোনার সুবিধার্থে কয়েকটি গানের ইউটিউব ভিডিও দেয়া হলো।

ও জানতা হে


যায়ে কাহা


সাড্ডা দিল


কারতার (দারবারি) - অবশ্যই পুরোটা শুনুন


আশা করছি গানগুলো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×