somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

স্যামসাং স্যাটা ৮৭০ ইভো এস.এস.ডি - ৪ টেরাবাইট

০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার বিগত লিখায় স্যামসাং এর এন.ভি.এম.ই এস.এস.ডি. ড্রাইভ নিয়ে কিছু কথা লিখেছিলাম। বলেছিলাম খুব শীঘ্রই ৪ টেরাবাইটের একটি স্যাটা এস.এস.ডি. হাতে পেতে যাচ্ছি। সৌভাগ্যবশত গতকাল বিকেলেই ড্রাইভটি হাতে পেয়েছি। একই মডেলের (৮৭০ ইভো) আমি ২ টেরাবাইটের আরো একটি এস.এস.ডি. ড্রাইভ ব্যবহার করছি, যেটা এতদিন আমার মূল ব্যাকআপ ড্রাইভ হিসেবে ব্যবহার করছিলাম।

বিগত ২০১৯ সালে বাংলাদেশে যাওয়ার পর আমি প্রায় শতাধিক বাংলা সঙ্গীতের সিডি কপি করে নিয়ে এসেছিলাম। বেশ কিছুদিন আগেই এ্যালবামগুলো কে ঐ ২ টেরাবাইটের ড্রাইভে সংরক্ষণ করেছি। কিন্তু আমার গানের কালেকশান থেমে থাকে নি। সম্প্রতি গানের এ্যালবামের পাশাপাশি পারিবারিক ছবি, ভিডিও, এবং অফিশিয়াল অনেক কাগজপত্র সংরক্ষণের কারণে হার্ড ড্রাইভটির স্পেস বিপদজনক ভাবে ভরে যাচ্ছিলো। অগত্যা উপায় না পেয়েই মূলত এই নতুন ৪ টেরা বাইটের ড্রাইভটি অর্ডার করেছিলাম। ইতোমধ্যে গতকাল রাতেই পুরোনো সব ফাইল নতুন ড্রাইভে কপি করে ফেলে কিছুটা নিশ্চিন্ত বোধ করছি। যদিও আমি এর পাশাপাশি ২ টেরাবাইটের লাইফটাইম ক্লাউড ব্যাকআপ সার্ভিস ব্যবহার করছি তবুও মূলত নিরাপত্তার কথা চিন্তা করেই নতুন ব্যাকআপ ড্রাইভ ক্রয় করা।

আজ অবশ্য ড্রাইভটির ওয়ারেন্টির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করলাম।



অনলাইনে আমি পিক্লাউডের সার্ভিস ব্যবহার করছি। সম্প্রতি দেখলাম ওরা ১০ টেরাবাইটের লাইফটাইম প্ল্যান অফার করছে। দামটা আপাতত কিছু বেশী মনে হওয়াতে সার্ভিসটি এখনো ক্রয় করিনি। তবে বিষয়টি আমার নজরে আছে। ক্লাউড ড্রাইভ ব্যবহার করার আরো একটির কারণ হলো, মোবাইল ফোনের ছবি বা ভিডিও ব্যাকআপ করা। আমার পরিবারে আমি, আমার স্ত্রী, মা সবাই আইফোন ব্যবহার করছে, তাদের তোলা ছবিগুলো যাতে নিরাপদে সংরক্ষণ করা সহজ হয় সে জন্যেই বিষয়টাকে আরো গুরুত্বের সাথে দেখা। তবে কপিরাইট আইনের আওতায় মিউজিক এ্যালবাম, মুভি ইত্যাদি চলে আসায় সেগুলো এখনো অনলাইনে ব্যাকআপ করা হচ্ছে না এই ভয়ে যে তারা যদি আমার একাউন্ট ব্লক করে দেয় তবে মহা ঝামেলায় পড়বো। যদিও আমি লোকালি সবকিছুর ব্যাকআপ রাখছি। সেদিক থেকে ভাবলেও স্যামসাং এর এই ৪ টেরা বাইটের এই ড্রাইভটি আমার বেশ কাজে আসবে।

মূলত তথ্য সংকরক্ষণের উদ্দেশ্যে কেনা তাই এম.২ ড্রাইভ কেনার প্রয়োজন বোধ করিনি। এ্যামাজন থেকে ড্রাইভটি ক্রয় করতে ট্যাক্সসহ প্রায় ২৭০ ডলার খরচ হয়েছে। কিন্তু আজ যখন প্রাইস চেক করতে গিয়েছি দেখি ২৯৯ ডলার দাম দেখাচ্ছে। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না, হয়তো ওটা সাময়িকভাবে সেলে ছিলো। ভেবে অবশ্য কিছুটা আনন্দিত হচ্ছি বৈ কি।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×