সারাদিন বাসায় বসে থেকে কিছুটা বিরক্ত লাগছিলো। বিকেলে বের হয়েছিলাম জ্যাকসন হাইটস থেকে কিছু খাবার কেনার জন্য আর বাংলাদেশে কিছু টাকা পাঠানোর জন্য। ডাইভারসিটি প্লাজা পেরিয়ে যাওয়ার পথে খেয়াল করলাম আকাশে ড্রোন উড়ছে। কিছুটা অবাক হলাম, যতদূর জানি সিটিতে ড্রোন উড়ানোরতে কিছু বিধি-নিষেধ আছে। ফিরে আসার পথে আবারও দেখলাম ড্রোন স্থির হয়ে ভন ভন করে উড়ছে। কিছুটা এদকি সেদিক তাকাতেই দেখলাম প্রচুর এন.ওয়াই.পি.ডি. এর অফিসার দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম ড্রোন পুলিশ-ই উড়াচ্ছে। দূর থেকে বাংলাদেশের পতাকা দেখে এগিয়ে গেলাম কি হচ্ছে দেখার জন্য।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম বাংলাদেশীরা প্যালেস্টাইনের সমর্থনে প্রোটেস্ট করছে। যদিও কি বলছিলো ঠিক বুঝতে পারছিলাম না। বেশীক্ষণ দাড়ানোও সম্ভব ছিলো না, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছিলো। কিছু প্যালেস্টাইনের পতাকা দেখা গেল। দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে চলে এলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ।
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন
১) দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে। ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন
রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি! সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন