প্রথম দিন থেকেই আমি প্যালেস্টাই-ইসরায়েল ইস্যুগুলো যথেষ্ট যত্নসহকারে পড়ছি ও জানার চেষ্টা করছি। ইসরায়েল প্যালেস্টাইনে যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার মোটামুটি সব খবরই আমি রাখার চেষ্টা করেছি ও করছি।
আজ সৌদি আরবে মুসলিম বিশ্বের নেতাগণ এক জরুরী বৈঠকে মিলিত হয়েছেন এবং সমস্বরে ইসরায়েলী আগ্রাসনকে "আত্ম-রক্ষার" প্রচেষ্টাকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন। সেই সাথে গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবিক সহায়তা দ্রুত পাঠানোর ব্যাপারে গুরুত্বারোপ করে ইউ,এন, এর নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব উত্থাপনের বিষয়ে একমত হয়েছেন। আজকের বৈঠকে প্রথমে শুধু আরব লীগের সদস্যদের নিয়ে বৈঠকের কথা থাকলেও পরে ও.আই.সি. এর সকল সদস্য দেশগুলোকেও নিমন্ত্রন করা হয় সূত্র।
অন্যদিকে প্যালেস্টাইনের সমর্থনে আজও আমেরিকার বিভিন্ন শহরে প্রতিবাদ সভা ও সমাবেশ হয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এ ধরনের সভা-সমাবেশ চললেও ক্রমেই তা গতি পাচ্ছে এবং জনসমর্থন বাড়ছে। এ নিয়ে "ব্রেকথ্রু নিউজ" সাইটের কাভারেজ ছিলো উল্লেখযোগ্য যা পাঠকের উদ্দেশ্য শেয়ার করা হলো।
বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে। অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর কোন দিক দিয়ে গেলো মনেই পড়ছে না; জানিস কি অদ্ভুত সময়? সময়ের উষ্ণভাজে বেঁচে থাকাটাই ১ বিস্ময়! শুভ জন্মদিনের শুভেচ্ছাটা আরও খুশি যেনো রঙিন ক্ষণ; শত কষ্টের মাঝে মানুষ হওয়াটা আনন্দাশ্রু; মানুষের মত মানুষ হও শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬ হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন