খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?
১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।
পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক যিনি সম্প্রতি তার ভ্যানটি খুইয়েছেন জরুরী পারিবারিক চিকিৎসা সর্ম্পকিত প্রয়োজনে। কুয়েট এলাকার আশে-পাশে কি কোন ভ্যান কেনা-বেচার স্থান রয়েছে? থাকলে ঐ এলাকায় একটি মোটামুটি মানের তিন চাকার রিকশা ভ্যানের দাম কেমন হতে পারে? যা চালিয়ে ভ্যান চালক তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারেন। এ সংক্রান্ত কোন তথ্য দিয়ে সহযোগীতা করতে পারলে বেশ উপকৃত হতাম। ধন্যবাদ।
আপডেট (মে ২, ২০২৪): পরিবারটিকে একটি রিকশা ভ্যানের ব্যবস্থা করে দেয়া হয়েছে। আশা করছি পরিবারটি কিছুটা হলেও আর্থিক স্বচ্ছলতা ফিরে পাবে। মহান সৃষ্টিকর্তা পরিবারটির প্রতি সদয় হোন এই কামনাই করছি।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৪ রাত ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন