somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গেল বোর্ড কম্পিউটিং

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিগত বেশ ক'বছর ধরেই প্রযুক্তি বাজারে সিঙ্গেল বোর্ড কম্পিউটার (এস.বি.সি.) এর বেশ রমরমা অবস্থা চলছে। যারা প্রযুক্তি নিয়ে খোঁজ-খবর রাখেন তারা হয়তো জেনে থাকবেন মূলত রেসবেরী পাই ফাউন্ডেশনের উৎপাদিত পাই কম্পিউটার এই নতুন যাত্রার পথিকৃত। ২০১২ সাল থেকে তারা অত্যন্ত সুলভে পৃথিবীর সবার হাতে কম্পিউটার তুলে দেয়ার মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে। অনেক বছর ধরেই তাদের জনপ্রিয়তা বেশ তুঙ্গে।

প্রচলিত ধারার কম্পিউটারগুলো মূলত এক্স৮৬ আর্কিটেকচারে তৈরী। জনপ্রিয় কোম্পানী যেমন ইন্টেল, এ.এম.ডি. মূলত এই ধারার মাইক্রোপ্রসেসর উৎপাদন করে থাকে। স্বাভাববিকভাবে আমরা অফিস কিংবা বাসা বাড়িতে যেসব ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারগুলো দেখি, বিশেষ করে যেগুলোতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার হয়, সেগুলোই মূলত এই ধারার কম্পিউটার।

পাই কম্পিউটারগুলো মূলত এ.আর.এম. আর্কিটেকচারের হয়ে থাকে। আধুনিক স্মার্টফোন কিংবা টিভি, ওয়াচ, রাউটার ছাড়াও অসংখ্য ছোট ছোট ডিভাইসে এই আর্কিটেকচারের মাইক্রোপ্রসেসর ব্যবহার হয়ে থাকে। বোঝার সুবিধার্থে বলতে পারি বাংলাদেশে এ্যান্ড্রয়েড ভিত্তিক যত ডিভাইস দেখতে পাবেন তার সবই এই ধারার অর্ন্তগত।

এ.আর.এম. ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির জনপ্রিয়তার অন্যতম কারন হলো, এই মাইক্রোপ্রসেসরগুলো আকারে বেশ ছোট হয়ে থাকে এবং কম বিদ্যুৎ ব্যবহার করে। এক্স৮৬ প্রযুক্তির মাইক্রোপ্রসেসর তুলনামূলকভাবে বিদ্যুৎ ব্যবহারে শাস্ত্রয়ী নয় বিধায় অনেক বড় বড় প্রযুক্তি কোম্পানী, বিশেষ করে যারা সার্ভার ভিত্তিক প্রযুক্তি সেবা প্রদান করেন, তাদের মাঝে সাম্প্রতিক সময়ে এ.আর.এম. ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির ব্যবহারে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। মূলত তুলনামূলকভাবে দামে কম ও ব্যবহারের দিক থেকে পরিচালন খরচ কম হওয়া একটা বড় কারন হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে অবশ্য লক্ষ্য করা যাচ্ছে যে, এ.আর.এম. ধীরে ধীরে মূল ধারার কম্পিউটার (এক্স৮৬) এর বাজারে ঢোকার প্রবেশ করছে। বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও এ ব্যাপারে ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন। বাজারে ইতোমধ্যেই এই ধারার বিভিন্ন ধরনের কম্পিউটার পণ্য উৎপাদিত হচ্ছে যা ভোক্তা পর্যায়ে চলে গেছে।

আমার ব্যক্তিগত ধারনা আগামী এক/দুই দশকে এই ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এক্স৮৬ মাইক্রোপ্রসেসর ভিত্তিক বাজার ধীরে ধীরে এ.আর.এম. দখল করে নেবে, বলা যায় এটা অবশ্যসম্ভাবী।

ছবি কপিরাইট: পাই ফাউন্ডেশন
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

×