শুক্রবারের প্রথম প্রহরের দিকে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলো তখন আমি কম্পিউটারে টুকটাক কিছু কাজ করছিলাম। হঠাৎই একটা সংবাদ চোখে পড়লো, গভীর রাতে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম সরকারি বাসভবন যমুনার পাশে বক্তৃতা করছেন আওয়ামী লীগ-কে নিষিদ্ধ করার দাবিতে। শুক্রবার বাদ জুমআ জমায়েত হওয়ার কথা শুনে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সময় মতো পৌছেও গেলাম মিন্টু রোড। ক্যামেরা অন করা হলো। এরপর যা দেখলাম তা মোটামুটি নিচের ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছি।
প্রচন্ড গরমে ত্রাহি ত্রাহি অবস্থা হলেও কিছু করার ছিলো না তবুও সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি ছিঁটিয়ে ঠান্ডা আবহ তৈরীর প্রচেষ্টাকে স্বাগত জানাই। বাংলাদেশের প্রথাগত ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ৪কে রেজুলেশনের ভিডিও আপলোড করার বেদনা বোঝানো কঠিন। গতকাল সন্ধ্যায় ভিডিও নিয়ে বসেছিলাম। টুকটাক এডিট করে আপলোড শেষ হতে হতে ফজরের আযান দিয়ে দিয়েছিলো। সে এক বিরাট ইতিহাস তবে সেটা অন্য কোন দিনের জন্য তুলে রাখলাম। ধন্যবাদ।
সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন