somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ ব্লকেড - ভিডিও (4K)

১১ ই মে, ২০২৫ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল পূর্ব ঘোষিত "শাহবাগ ব্লকেড" পালন করা হয়েছে বেশ উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সমর্থকগণ তাদের নিজ নিজ দলীয় ব্যানারে শাহবাগ এসে জড়ো হয়েছেন। তাদের চাওয়া-পাওয়ার আর ক্ষোভের প্রতিফলন ঘটেছে নানা রকম শ্লোগাণের মধ্য দিয়ে। এর ফলস্বরূপ গতকাল উপদেষ্টামন্ডলী থেকে একটা ঘোষণাও এসেছে যা নিয়ে বেশ আলাপ-আলোচনা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে। আমি সন্ধ্যের পর পর্যন্ত অপেক্ষা করিনি বরং সন্ধ্যার দিকেই বাসায় চলে এসেছিলাম।

মোটামুটি যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি সবকিছু ক্যামেরায় ধারন করার। পুরোটা না হলেও অনেকটাই ধারন করতে পেরেছি। ভিডিওটা কিছুটা সম্পাদন করে, এই মুহূর্তে ইউটিউবে আপলোড করছি তবে দেখে মনে হচ্ছে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। ৪কে হাই রেজুলেশনে রেকর্ড করায় প্রায় ৩৫ মিনিট ভিডিও এর ফাইল সাইজ দাঁড়িয়েছে ১৫/১৬ গি.বা.। রেকর্ডিং করেছিলাম বেশ উচ্চ বিট রেট দিয়ে। চেষ্টা করেছি, এডিটিং করার পরে যেন খুব বেশী কোয়ালিটি খারাপ না হয়। ইউটিউব-এ আপলোড হওয়ার পর ওরা নিজেরাই সবচেয়ে ভালো উপায়ে এনকোড করে নেবে, আমি শুধু চেষ্টা করেছি মান যতটা সম্ভব ধরে রাখার। বিপত্তিটাও এখানেই, ফাইল বড় হওয়াতে ভিডিও আপলোডেই কয়েক ঘন্টা চলে যায়। নিচে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখছি, আপলোড শেষে হলেই ভিডিওটি দেখতে পাবেন।

ভিডিওটি করার সময় মনের অজান্তেই বেশ ক'বার সারজিস আলমের পাশ দিয়ে হেঁটে গেলেও আমি তাকে ঠিক লক্ষ্য করিনি, পরে ফুটেজ দেখে কিছুটা বিস্মিত হয়েছি। হাসনাত আবদুল্লাহ-কেও ফ্রেমে নিতে পেরেছি গতকাল। পরিতাপের বিষয় হলো আমি আমার মূল মিররলেস ক্যামেরা নিয়ে যাই নি। নতুন কেনা ডি.জে.আই. এর এ্যাকশান ক্যামেরা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। পরে কিছুটা আফসোস করেছি বৈ কি!

বিগত সেপ্টেম্বর ৫, ২০২৪ সালে ৫ই আগস্টের পর এক মাস পূর্তিতে "শহীদী মার্চ" -এ গিয়ে ফটোজার্নালিস্ট জীবন আহমেদ ভাইয়ের সাথে দেখা হয়েছিলো অবশ্য তেমন কথা বলার সুযোগ হয় নি। গতকালও জীবন ভাইয়ের সাথে আবারও দেখা হয়ে গেল। উনি আমাকে চিনতে পারেন নি, কেমন আছেন জিজ্ঞেস করতেই বেশ হাসি দিয়ে বললেন "ভালো আছি"। বিগত সেপ্টেম্বরে আল-জাজিরা থেকে প্রকাশিত ডকুমেন্টারিতে জীবন ভাইকে ফোকাস করা হয়েছিলো। ভিডিওটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের স্থির চিত্রে জীবন ভাইকে শাহবাগ চত্তরের একটি ওভার ব্রিজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওখানটাতেই তার সাথে গতকাল আমার দেখা হয়েছে।

মজার বিষয় হলো, গতকাল করা আমার ভিডিটির ২৬ মিনিট ৪৪ সেকেন্ডও তাকে আমার ফ্রেমে দেখা গেছে লেবু বিক্রেতার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। চকলেট রংএর গেঞ্জি পরিহিত আর কাঁধে তার ক্যামেরার ব্যাগ। আমি অবশ্য তাকে তখন খেয়াল করিনি। আগামীতে দেখা হলো ভাই সাহেবের ফোন নাম্বার চাইবো। একদিন সময় করে তার সাথে বসে কিছু শেখার চেষ্টা করা আর কি! আন্দোলনের সময় তাদের ক্যামেরার মধ্যে দিয়েই পৃথিবী বাংলাদেশকে দেখেছে। কিছুটা সম্মানতো তিনি পেতেই পারেন। ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ রাত ৯:৪৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×