somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক বিশ্বাস

০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশীরভাগ মানুষের কথা, মন্তব্য কিংবা লেখনি থেকে অনেক সময় মানুষের রাজনৈতিক বিশ্বাস কিংবা আদর্শ সম্পর্কে কম-বেশী ধারনা পাওয়া যায়। তবে এটা সব সময় সঠিক ধারনা নাও দিতে পারে। উন্নত বিশ্বের বেশীরভাগ মানুষ তাদের রাজনৈতিক মতাদর্শকে খোলাখুলি সবার সামনে তুলে ধরেন না। বিশেষ করে যারা আমাদের মত খেটে-খাওয়া সাধারন চাকুরিজীবি শ্রেনীর, এখানেও ভিন্নতা আছে। এটা অনেকটাই ব্যক্তিগত বিষয় তাই এটা নিয়ে কেউ কখনো অন্য কাউকে সরাসরি প্রশ্নও করেন না। বলতে পারেন, এটা এক ধরনের ভদ্রতার অংশও। তবে সবাই যে ওমন, সেটাও নয়। অনেকেই তাদের রাজনৈতিক আদর্শকে সরাসরি প্রকাশ করতে ভালোবাসেন। এটি মূলত তাদের ব্যক্তিগত আদর্শেরই একটা অংশ।

ব্যতিক্রম ধরনেরও মানুষ আছেন। যেমন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কখনো ডেমোক্র্যাটিক পার্টি কখনো রিপাবলিকান পার্টিকে সমর্থন করেছেন। বলতে পারেন তার মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি বেশ ক'বার পরিবর্তন করেছেন। এটাকেও আমি অস্বাভাবিক বলে মনে করি না। মানুষের দৃষ্টিভঙ্গি তথা মানবিক আদর্শের পরিবর্তন হওয়াটা বেশ সাধারণ একটা বিষয়।

তুলনামূলকভাবে বাংলাদেশের মানুষ এসব ব্যাপারে খুব বেশী রাখ-ঢাক করেন না। জাতি হিসেবে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ও শুনতে পছন্দ করি বলেই আমার মনে হয়েছে। আমিও যে খুব বেশী ব্যতিক্রম তাও নয়। তবে আমি সুর্নিদিষ্ট কোন দলকে কখনোই সমর্থন করিনি আর আজও করিনা। আর কখনো করবো বলেও মনে হয় না, যদি না আমি নিজেই কোন রাজনৈতিক দল খুলে বসি। তবে সে সম্ভাবনাও বলতে গেলে শূন্যের কোঠায়।

ছোট বেলায় বাবার মুখে শেখ মুজিবের অনেক গল্প শুনেছি। বাংলাদেশের স্বাধীনতার সময় বেঁচে থাকা পরিণত বেশীরভাগ মানুষকেই দেখেছি তার প্রতি সম্মান দেখাতে। খানিকটা বড় হয়ে যখন বুঝতে শিখেছি, তখনো তাকে অসম্মান করার মতো কোন বিষয়ও আমার তেমন চোখে পড়ে নি। তবে ধীরে ধীরে ইতিহাস নিয়ে যখন পড়াশোনা করা শুরু হলো তখন এমন অনেক বিষয় এসেছে যা আমাকে বিস্মিত করেছে। অনেক বিষয়ই আমার কাছে তার রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এমন অনেক প্রশ্নের উত্তর বিভিন্নজন ও বিভিন্ন সূত্রথেকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়ছে বলে মনে হয়েছে। একই প্রশ্নে তিনি কারো কাছে মহানায়ক তো অন্য কারো কাছে মহাভিলেন। একই কথা বলা যায় জিয়াউর রহমান-কে নিয়েও। বিষয় হলো, যেহেতু আমরা তাদের সমসাময়িক জেনারেশন নই বা তাদের সময় ঘটে যাওয়া ঘটনার চাক্ষুস স্বাক্ষী নই তাই সত্য-মিথ্যে নির্ধারণ করা আমাদের জন্য বেশ কঠিন।

এক এক সময় এক এক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, যখন যারা ক্ষমতায় এসেছে তখন তারা তাদের নেতার গুণগান গেয়েছে। নতুুন করে ইতিহাসের সত্য-মিথ্যে নির্ধারণ করেছে। তবে ব্যক্তিগতভাবে আমি অতীত আঁকড়ে পড়ে থাকাটাকে ঠিক বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। সময় এগিয়ে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে এই পৃথিবীর তথা আমাদের মাতৃভূমির ভূ-রাজনৈতিক বাস্তবতা। তবে দিন শেষে রাজনৈতিক শক্তি যে দলের হাতেই থাকুক না কেন, যারাই দেশকে সত্য, সুন্দর আর ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যাবে আমি তাদের পক্ষেই কথা বলবো। কারন, সবার আগে দেশ।

বর্তমান বাস্তবতার নিরিখে আমি আমার ব্যক্তিগত ব্লগে বহু বছর আগে লিখেছিলাম, কেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ভোটার। মানে আমি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে কেন আমেরিকার কোন রাজনৈতিক দলের সরাসরি (রেজিস্টার্ড) সমর্থক নই। এর অন্যতম একটা কারণ ছিলো কোন একক দলের সব মতাদর্শের সাথে আমি কখনো একমত হতে পারি নি। যখন যে প্রতিনিধি নির্বাচনে এসেছে আমি তাদের নির্বাচনী এজেন্ডাগুলো বোঝার চেষ্টা করেছি আর সে অনুযায়ী ভোট দিয়েছি।

ব্যক্তি জীবনে আমি বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করি যদিও আমি আপাতত বাংলাদেশের ভোটার নই। এদেশের প্রধান দুটি রাজনৈতিক দলকে আমি ক্ষমতায় দেখেছি। তাদের শাসনামলও দেখা হয়েছে অতীতে। অন্যদিকে ধর্ম ভিত্তিক দলে আমার আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির চর্চার পক্ষে নই, তাই বলে ৫২-'র ভাষা আন্দোলনকে আমি অস্বীকার করি না আবার ২৪-শের আন্দোলনেও ছাত্রদের বিরাট ভূমিকা রয়েছে সেটাও অস্বীকার করা যায় না। তবে ২৪-এর ছাত্রদের থেকে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছিলো কিছুটা ভিন্ন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, তদুপরি আমি আমার বা আমার সন্তানদের জন্য কোন কোটা চাই নি, সেটাই মূখ্য বিষয় ছিলো। আমি চেয়েছি এদেশের মেধাগুলো তাদের যোগ্যতায় সামনে এগিয়ে আসুক, বাপ-দাদার পরিচয়ে নয়। কৃষকের ছেলেও যেন সরকারি চাকুরিতে নিজ যোগ্যতায় আসতে পারে, তেমন একটা ব্যবস্থা বা পথ খোলা থাকুক। এতটুকুই।

এক সময় বিট্রিশ সামরাজ্য পৃথিবী শাসন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে চিত্র পাল্টে আর্বিভাব হয়েছে নতুন শক্তির। সময়ের ক্রম ধারায় একদিন তারাও অতীত হবে আর এটাই বাস্তবতা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও এর ব্যতিক্রম নয়। সময়ের ব্যবধানে রাজাও যে ফকির হতে পারে তা এক জীবনে আমি দেখেছি। তাই কে কোন দলের সমর্থক সেটা আমার কাছে মুখ্য নয়, মুখ্য হলো কে বাংলাদেশের জন্য কাজ করছে, কে এদেশের পতাকা-কে সবার উপরে তুলে ধরতে পারছে আমি তাদেরই বাহবা দেবো, তাদেরই গুণগান গাইবো। তুমি আর তোমার চৌদ্দ পুরুষের দল, তোমাদের কাছেই থাকুক। আই ডোন্ট কেয়ার। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×