somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রক্ষাপন
তুই কেমন করে যাবি? পথ হারালেই পথের ছায়ায় আমাকেই তুই পাবি, তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সমুখে কেউ নাই....।

দেশ চলছে ‘চাপার’ জোরে......................

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা নংঃ১
বেশ কিছুদিন আগে,টিএসসিতে এক বড় ভাইয়ের সঙ্গে চা খাচ্ছি। হঠাৎ এক মহিলা সুদর্শন এক যুবককে নিয়ে আমাদের সামনে হাজির হল।বড় ভাই তাকে দেখে সৌজন্যমূলক হাসি দিল।তখন বুঝলাম ওনার পূর্ব পরিচিত।মেয়েটি ভাইয়ের বান্ধবির বড় বোন।আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল।মেয়েটি তার পাশে দাড়িয়ে থাকা ছেলেটিকে দেখিয়ে বলল,তোমাদের ভাইয়া!

ওনাদেরকে চা খাওয়ার অফার করলে তারাও আমাদের সঙ্গে বসে পড়ে।কিছুক্ষনের মধ্যেই সেই সুদর্শন যুবকের মুখ থেকে কথার খই ফুটতে শুরু করল।গল্পের এক পর্যায়ে বলল,আমিতো মেডিকেলে চান্স পেয়েছিলাম।কিন্তু কাঁটা ছেঁড়া ভাল লাগে না বিধায় আর ভর্তি হই নি।আমি অবাক হয়ে বললাম,কোন মেডিকেলে চান্স পেয়েছিলেন? উনি বললেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(!) তাকে বললাম,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ এমবিবিএস কোর্স আছে আজই প্রথম শুনলাম।ওনারা চলে যাওয়ার পর,বড় ভাই বললেন, সবকিছুই চলছে চাপার জোরে ঐ চাপার জোরে বউ জুটিয়েছে।এখন বসে বসে বউয়ের কামাই খায়!

ঘটনা নংঃ২
আর একদিন,বাংলা একাডেমির কাছে হঠাৎ গ্যানজাম।এগিয়ে গিয়ে দেখা গেল,এক লোক প্রচন্ড চেঁচামেচি করতেছে।ভার্সিটির এক ভাইয়ের সঙ্গে সেই লোকের থাক্কা লেগেছে।সে ভাই দুঃখ প্রকাশ করার পরও সে অহেতুক চেঁচামেঁচি করছে।হঠাৎ বড় ভাইটি তাকে প্রশ্ন করল,আপনি কি ক্যাম্পাসের? লোকটি হ্যা সূচক উত্তর দিল।বড় ভাই প্রশ্ন করল,কোন হলে থাকেন? লোকটি বলল,আমি কার্জন হলে থাকি(!) তখন বড় ভাইটি হেসে বলল,মিয়া!আপনি তো চাপার জোরে পুরো বিশ্বটাকেই দখল করে ফেলবেন।

আজকে সেই চাপার জোরে সরকার দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন।বলা হচ্ছে দেশে আইন শৃংখলার উন্নতি হয়েছে।দেশে নারীদের অধিকার প্রদানে বর্তমান সরকারই নাকি একমাত্র কার্যকর ভূমিকা রাখে। তাহলে পরিসংখ্যানটা একটু মিলিয়ে দেখুন তো,
“জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সারা দেশে ধর্ষণের ঘটনাসহ মোট ২ হাজার ৭৯ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। হত্যা, ধর্ষণ, জখমসহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা এর মধ্যে অন্তভূক্ত। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৯২ টি আর গণধর্ষণের শিকার হয়েছেন ৯৯ জন। শুধু তাই নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জন নারীকে। প্রতিবেদনে আরো বলা হয়, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৬৩ জনকে। কিন্তু এ সংখ্যা আরো অনেক বেশি। কারণ, গণমাধ্যমে এসব ঘটনার বেশির ভাগই প্রকাশ পায়না।”এখানে ক্লিক করুন

শুধু ২০১৪ সালেই সারাদেশে ৫০৬১ টি হত্যাকান্ড ঘটেছে।এর মধ্যে, ক) ধর্ষণের পর হত্যা ৩১ জন, খ) যৌন নির্যাতনে হত্যা ২৭ জন, গ) যৌতুকের কারণে হত্যা ৩০ জন, ঘ) এসিড নিক্ষেপে হত্যা ১ জন, ঙ) পারিবারিক সহিংসতায় নিহত ৬৮৫ জন, চ) সামাজিক সহিংসতায় নিহত ১০৪৬ জন, ছ) সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২৫ জন, জ) রাজনৈতিক হত্যা ১০১ জন, ঝ) আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা ৮৬ জন, ঞ) সীমান্তে হত্যা ৩০ জন, ট) চিকিৎসকের অবহেলায় মৃত্যু ৩২ জন, ঠ) সাংবাদিক হত্যা ২ জন, ড) অপহরণের পর হত্যা ৮৫ জন, ঢ) গুপ্ত হত্যা ৩২২ জন, ণ) আত্মহত্যা ২০২ জন, ত) রহস্যজনক মৃত্যু ২৫১ জন, থ) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু ২১০৫ জন।
২। মোট ধর্ষণের শিকার —————————————————————- ১৫৫ জন
৩। যৌতুক নির্যাতন —————————————————————- ১৬ জন।
৪। এসিড নিক্ষেপ —————————————————————- ৯ জন

এডভোকেট এ. কে. আজাদ
পরিচালক-বাংলাদেশ মানবাধিকার কমিশন।তথ্য সূত্রঃ
আর চলতি বছরের হিসাব তো এখনো বাকিই আছে!

তবে বিলবোর্ড কিন্তু ভিন্ন কথা বলে।

গত ২৯ তারিখ রেহমান সোবহানের নতুন একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।সে অনুষ্ঠানে রেহমান সোবহান বলেছেন, ‘আমি যখন পেছনে ফিরে তাকাই, এ ভেবে বিস্মিত হই যে, তখন(পাকিস্তান আমলে) আমরা যা চিন্তা করেছি, তা-ই লিখতে পেরেছি। ডানে-বাঁয়ে না তাকিয়েই আমরা তা লিখেছি। কেননা, সেই চিন্তা আমাদের ভেতর থেকে এসেছিল বলেই আমরা তা পেরেছি। আজ আমি যখন একটি নিবন্ধ লিখি, আমার এক সপ্তাহ লেগে যায় এবং এই স্বাধীন বাংলাদেশে অন্যদের মতো আমিও একটি লেখা ছাপতে দেয়ার আগে পাঁচবার ভাবি। আজ আমি যা লিখি, তার প্রতিটি শব্দ নিয়েই আমাকে ভাবতে হয়। কিন্তু আমরা যখন (পাকিস্তান আমলে) সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, লেখার টেবিলে বসে দুই ঘণ্টায় একটি লেখা শেষ করতে পারতাম।’

তার এই বক্তব্য শোনার পর,প্যাষ্টর নাইমোলারের সেই বিখ্যাত “ওরা প্রথমে এসেছিল” কবিতাটি মনে পড়ে গেল!

“ওরা এসেছিল ট্রেড পন্থিদের ধরবে বলে,আমি প্রতিবাদ করিনি
কেন না, আমি ট্রেড ইউনিয়নের সদস্য নই।
ওরা এলো ইহুদীদের ধরতে আমি প্রতিবাদ করিনি
কেন না,আমি ইহুদি নই।
ওরা এসছিল জিপসিদের ধরতে,আমি প্রতিবাদ করিনি
কেন না,আমি জিপসি নই।
তারপর ওরা এলো আমাকে ধরতে
কিন্তু আমার হয়ে প্রতিবাদ করার মত অবশিষ্ঠ কেউ ছিল না”।

যখন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ স্যারকে গ্রেফতার করা হল,তখন এই রেহমান সোবহানরা কোন প্রতিবাদ করেনি।কারন আবুল আসাদ তাদের মতাদর্শী ছিল না।এরপর যখন মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হল এবং “আমার দেশ” পত্রিকার ছাপাখানা বন্ধ করেদিল তখনও রেহমান সোবহানরা প্রতিবাদ করেনি।কারন মাহমুদুর রহমান কিংবা আমার দেশ পত্রিকা তার আদর্শে বিশ্বাসী ছিল না।কিন্তু আজ যখন তার নিজের কলমকে স্বাধীন ভাবে ব্যবহার করতে দিচ্ছে না,তখন সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।হয়তো প্রতিবাদী হলে শেষ পর্যন্ত নায়মোলারের ভাগ্যই তাকে বরন করতে হতে পারে।নায়মোলারের অবস্থা থেকে “প্রথম আলো” কিংবা ডেইলি ষ্টারও ভিন্ন কোন অবস্থানে নেই।বিজ্ঞাপন খরা সামাল দিতে “আল জাজিরায়” টাকা দিয়ে রিপোর্ট করায়।অথচ আল জাজিরাকে প্রথম আলোই সর্বপ্রথম জামাতি টিভি বলে গালি দিয়েছিল।

রাত ফুরালে কার ভাগ্য যে কোথায় গিয়ে দাড়ায় তা বলা মুশকিল হলেও,আপাতোত প্রথম আলোর মতিয়ার আর ডেইলি ষ্টারের মাহফুজ গংরা নিজেদের পত্রিকার অস্তিত্ব নিয়ে রাতের ঘুম হারাম করে ফেলেছেন।আর বাংলাদেশের উন্নয়ন বিলবোর্ডের অভ্যন্তরেই থমকে দাঁড়িয়েছে।

[আমি শাহমুন নাকীব ফারাবী।আমার দ্বিতীয় আইডিটাও সামু মডু কতৃক ব্যান হবার পর এই বড় ভাইয়ের আইডিটা ব্যবহার করতে বাধ্য হলাম।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×