somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত স্বপ্নগুলো

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলোর হোচট খাওয়ার সীমা থাকে না। আমরা ছোটবেলায় হোচট খেয়ে খেয়ে হাটা শিখেছি। একটা সময়ে এসে বড়ও হয়ে গেছি। কিন্তু হোচট খাওয়া মধ্যবিত্ত স্বপ্নগুলো কোনদিন বড় হয়ে উঠে না। বাচ্চারা বাচ্চা থেকে যায় চিরকাল। সম্পর্কের জটিলতায় মধ্যবিত্ত স্বপ্নগুলো আরো জটিল হয়ে উঠে। অথচ এই স্বপ্নগুলো খুবই সাধারণ। বাড়ি-গাড়ি কিছুই লাগে না। বাবা-মা ভালই ভাল সুখে থাকবে, ভাই-বোনেরা নিরাপদ থাকবে, আমিও একটু খেয়ে পরে জীবন পার করে দেব- মধ্যবিত্ত স্বপ্ন এটুকুই।

বড় পরিবার বা একান্নবর্তী পরিবারগুলোতে সম্পর্কের জটিলতা তো আরো বেড়ে যায়। রসায়নের জারন-বিজারনের মত এক পক্ষ নিতে থাকে, আরেক পক্ষ দিতে থাকে। এভাবে কল কারখানার পুঁজিবাদি রাজনীতি চলে আসে নিজের ঘরের ছাদের নিচে। শ্রমিকেরা দিতে থাকে আর পুঁজিপতিরা নিতে থাকে। কখন যে এক পক্ষ দিতে দিতে নিঃশেষ হয়ে যায় তা সাইকেলের চাকা ফুটা হয়ে গেলেই বুঝতে পারা যায়। এর আগে না।

সম্পর্কের এরুপ জটিলতার চাপে পড়ে পরিবার প্রধানও থাকে অসহায় হয়ে। দুই নৌকায় পা দিয়ে চলতে গেলে পানিতে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। তেমনি বাবা রুপে পরিবার প্রধানও কোন একসময় চলে যায়। দায়িত্বের ভার সইতে না পেরে, কিংবা দুঃখে ছাই হয়ে যাওয়া কলিজার কম্পন বন্ধ হয়ে। বাপজান জীবন নামের যে ঠেলাগাড়ি টেনে নিতে না পেরে ব্যর্থ হয়েছে সেই ঠেলাগাড়ির হাতলেও একদিন আমাকে হাত রাখতে হবে।

ছোটবেলার অনেকগুলো ঈদ কাটিয়েছি নতুন জামা না পাওয়ার আশা ভঙ্গের হতাশায়। আর এখন প্রতিটি ঈদ কাটে নতুন নতুন শিক্ষা পেয়ে কিংবা জীবন প্রযোজিত, জীবন পরিচালিত কোন নাটকে মিথ্যে অভিনয় করে। হয়ত এ কারনেই বড় হয়ে ঈদের শপিং নিয়ে টেনশন থাকে না। আমরা কেউ জন্মগত অভিনেতা নই। তবে মধ্যবিত্ত স্বপ্নগুলোর ঠেলায় পড়ে অভিনয়ে আমরা পৃথিবী খ্যাত অনেক বড় বড় অভিনেতাকে হার মানিয়ে দিই। এই অভিনয়ে উপরি পাওয়ার আশা করা মানুষের জীবন তো ষোল আনাই বৃথা।

পৃথিবীতে কত শত যন্ত্র আবিষ্কার হল, মানুষ চাঁদে গেল, সবাই ডিজিটাল হয়ে গেল! আফসোস, কোন বিজ্ঞানী এমন একটি যন্ত্র আবিষ্কার করতে পারল না যে যন্ত্রে কত ফোটা রক্তের বিনিময়ে এক ফোটা চোখের জল হয় তা মাপা যাবে। পারলে হয়ত দেখা যেত মধ্যবিত্ত পরিবারের সদস্যদের হাজার ফোটা রক্তের বিনিময়ে এক ফোটা চোখের জল পাওয়া গেছে। এভাবেই মধ্যবিত্ত স্বপ্নগুলোর হৃতপিন্ডে প্রতিনিয়ত রক্তক্ষরণ হতে থাকে। এ রক্তক্ষরণে রক্ত জমাট বাধে না। শুধু ঝরতেই থাকে। মধ্যবিত্ত স্বপ্নগুলো হোচট খাওয়া বাচ্চার মত একদিন আরো বড় হবে এই অপেক্ষায় আছি, এই অপেক্ষায় বাঁচি।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হঠাৎ কেন মিরপুরে হকার উচ্ছেদ আর অটোরিকশা চালকদের স্ট্রাইক? নেপথ্যে কোন রাজনীতি?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

নারীকে সম্মান জানানোর আদি পাঠ: কেন সনাতন ধর্ম কেবল বিশ্বাস নয়, একটি জীবন বিজ্ঞান? সবাইকে আগাম শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

লিখেছেন অতনু কুমার সেন , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৩

সনাতন ধর্ম: কোনো প্রাতিষ্ঠানিক বিশ্বাস নয়, বরং জীবনের এক শাশ্বত পথ

আমরা যখন "মহিষাসুরমর্দিনী স্তোত্রম" পাঠ করি বা এর গভীর ভাবার্থ উপলব্ধি করি, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়—একজন... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×