somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটি ফেল করেছে

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদিন ঘোরাঘুরি করেই কাটিয়ে দিয়েছি। সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, স্যার এ এফ রহমান হল, শাহজালাল হল, কাটা পাহাড়ের রাস্তায় হাটাহাটি করেই দিন পার হয়ে গেছে। সন্ধ্যায় আবার আরেক বন্ধুর বার্থডে পার্টি। খুব কাছের এক বন্ধুর জন্মদিন। এতটাই কাছের যে প্রতিপক্ষের সাথে মারামারিতে সেই বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে কোপ খেয়ে মরে যেতেও সংকোচ লাগবে না এতটুকু। বন্ধুর জন্মদিনে কেক কেটে, কেক মেখে মোটামুটি ভালই সময় পার করেছি। তবে দিন শেষে আমি একা, বিষন্ন। এতই বিষন্ন যে সারাদিনের আনন্দগুলো দিনের পর রাতে এসেই স্মৃতি থেকে মুছে যেতে চাই একপ্রকার। এরকম কিন্তু আগে হয়নি। সারাদিন মজা করে রাতের একাকিত্বেও দিনের স্মৃতিগুলো জাবর কেটেছি অনেক। কিন্তু বিষন্নতা আজকে আমার সব কিছু দুমড়ে-মোছড়ে শেষ করে দিয়েছে। অনেকটা ঘুর্ণিঝড় সিডর যেভাবে করেছিল সেভাবে।

এমন হবার যুক্তিসংগত কারনও আছে। ভার্সিটিতে আমার রেজাল্ট দিয়েছে আজ। সসম্মানে ফেল করেছি। পাবলিক ভার্সিটি হচ্ছে পৃথিবীর ভেতর আরেক পৃথিবী। এখানে হাজার হাজার ছাত্র-ছাত্রীর প্রত্যেকেরই নিজস্ব এক পৃথিবী রয়েছে তাদের মনের ভেতর। এই পৃথিবীগুলোতে আবার হাসি-কান্না মাখানো অনেক গল্প আছে। আমার গল্পগুলো আজ বিষন্নতার বিষে বিষাক্ত। যেসব বন্ধুদের সাথে এত মজা করেছি, এত হাসি কান্না শেয়ার করেছি যাদের সাথে তারা আমার সিনিয়র হয়ে গেল। আর আমি আবারও গত বছরের মত আমেনা ম্যাডামের একঘেয়ে লেকচার শুনব। মনের ভেতর বিষন্নতা তখনই ভর করে যখন দেখি বন্ধুদের সাথে নিজের অজান্তে, নিজের অনিচ্ছায় একটা দেয়াল চলে আসছে। এই দেয়ালটা সত্যিই মানসিকভাবে প্রচন্ড শক্ত ছেলেটাকে আরও বিষন্ন করে তুলে। অসুস্থ না হয়েও তখন ভাত-পানিতে অরুচি চলে আসে।

পেছনের গল্পটা কিন্তু পুরোটাই অন্যরকম। সে গল্পে আমার চরিত্র ছিল এমন এক ছেলের যে সব বন্ধুকে পরীক্ষার আগে শীট, নোট, সাজেশন যোগাড় করে দিয়েছে। বাহ, আমার তৈরি করা নোট, শীট পড়ে তারা সবাই আজকের গল্পের নায়ক হয়ে গেল। আর আমি আছি পার্শ্বচরিত্রে। এর চেয়ে খলনায়ক হিসেবে থাকলেও মনে শান্তি পেত। পরীক্ষা চলাকালীন সময়টাতে বন্ধুরা সবাই ফোন করত সাজেশনের জন্যে। আমি তাদের আবদার মেটাতাম। আর রেজাল্টের দিনে যখন কেউ ফোন করে বলে “দোস্ত, আমি থার্ড হয়েছি” তখন মনে একটু হলেও ঈর্ষা চলে আসে। পরক্ষনেই ভাবি বন্ধুদের সফলতায় ঈর্ষান্বিত হতে নেই। পজিটিভলি নিতে হবে সব। এভাবে চিন্তা করে মনকে সান্তনা দিই যে আমার ভাগ্য খুব ভাল। অনেকগুলো ক্লোজ, খুব ভাল পরিচিত বড় ভাই-বোন পেলাম।

আজকের ভুরিভুরি সফলদের মাঝে আমি ব্যর্থ ছেলের ফেল করার কারন কেউ জানতে চাই না। জানার আগ্রহও দেখায় না কেউ। আমি বলতে চাইও না। ব্যপারটা এমন না যে তারা জানতে চাইনি বলে আমি বলতে চাইনি। আসল ব্যাপার হল ব্যর্থদের ব্যর্থতার কারনে, অকারনে সফলদের কিছু আসে যায় না। গল্পে বা সিনেমাতে নায়কের অনুভূতিই প্রাধান্য পায়, পার্শ্বনায়কের না। আর আমার কুৎসিত ব্যর্থতার কারন বলে তাদের আনন্দের মুহুর্তাটা নষ্ট করতে চাইনা।

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×