somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার যাদুর শহর।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে এপ্রিলের ২৬ তারিখ। তার মানে চট্টগ্রাম শহরে আজকে আমার ছয় বছর ১৩ দিন পূর্ণ হল। মনে হয় যেন এই তো গতকালের আগের দিনই শহরে এসেছিলাম!!!
.
শহর বড়ই আজব যায়গা। হোক ঢাকা বা চট্টগ্রাম। পৃথিবীর সব শহরের মাঝে চট্টগ্রাম শহরটা আমার কাছে বরাবরের মতই স্পেশাল হয়ে থাকবে। কি পাইনি এই শহরে!! কি দেখিনি এই শহরে!!!
শহর যায়গাটা সবাইকে পরিবর্তন করে দেয়। খুব সহজেই মিথ্যে বলাটা শিখিয়ে দেয়। নিজের বাসায় ঘুমকাতুরে চোখে বন্ধুর কল রিসিভ করে বলে ফেলি "আর পাঁচ মিনিট লাগবে আসতে"। এই পাঁচ মিনিট ব্ল্যাকহোলে হারিয়ে যায়।
আম্মার সাথে ফোনে কথা বলতেই মুখস্ত করা কথাটা বলে ফেলি "আমি ভাল আছি"। দুপুরে ক্যাম্পাসে আলুভর্তা আর ডাল দিয়ে ভরপেট খেয়ে আম্মাকে বলি "আজকে মুরগি আর শাক দিয়ে খাইছি মা"। দশটায় ঘুম থেকে উঠে সাড়ে দশটার ট্রেন ধরার তাড়ার মত আরেকটা তাড়া থাকে আম্মাকে এই বুঝাতে যে "সাতটায় ঘুম থেকে উঠে আটটা বিশের ট্রেনে ক্যাম্পাসে গেছি। আম্মার সাথে কথা বলার সময় সকালের নাস্তার সিঙগারা, সমুসা হয়ে যায় "মুগ ডাল আর পরটা"। এভাবেই শহরটা মিথ্যে শিখিয়ে দেয়।
.
শহর বড়ই কঠিন জিনিস। গ্রামের সেই আলালের ঘরের দুলাল আমি কবে যে পয়সা বাঁচিয়ে চলাটা শিখে গেছি বুঝতেই পারি নি। দুই ফিতার স্যান্ডেল জোড়া মুচির কাছে বার বার যেতে যেতে মুচিভাই স্যান্ডেলের মালিকের চেহারাটা মন থেকে সরাতে পারে না। শেষবার তো মুচি বলেই দিয়েছে "এক স্যান্ডেল আর হতবার আনিবে বদ্দা"?
টিউশন থেকে আসার পথে পকেটের কথা চিন্তা করে আমার পায়ের উপর ভরসা করতে খারাপ লাগে না। বিকেলের নাস্তাটা টিউশনেই পায় বলে ভাল লাগে যে এক বেলা নাস্তার টাকা বেচে গেল।
শার্ট-প্যান্ট যতদিন না পা মোছার ত্যানাতে পরিণত হচ্ছে ততদিন তার উপর নির্যাতন চলতে থাকে। কোন এক শার্টে পা মুছতে মুছতে চিন্তা করি "না, এবার জহুর মার্কেটে যেতেই হবে"।
.
এই শহরটা বড়ই নির্দয়। কত বার বার যে ধোকা খাইছি সেটা এক বস্তায় কতটা চাল আছে হিসেব করার মতই কঠিন। এই শহরে ঠকতে ঠকতে এখন তো মানুষের চেহারা দেখেই বলে দিতে পারি কোন মানুষটা কেমন। এজন্য হলেও আমি শহরের কাছে বড় ঋণী।
.
এই শহরেই যে আমার জীবনের ব্যর্থতাগুলো সফলতায় পরিণত হওয়ার স্বপ্ন দেখে। এই শহরেই আমার ইচ্ছেগুলো আলোর মুখ দেখার তাগিতে আমার ভেতরেই চটফট করতে থাকে। এই শহরেরই কোন এক বাসায় ঘুমানোর আগে আমি চিন্তা করি আমার আম্মা ভাত খেয়েছে কি!! এই শহরেই প্রতিদিন স্বপ্নে সফলতাকে কাছে পেয়েও ছারপোকার কামড়ে ঘুম থেকে জেগে উঠি।
.
তবু যাই হোক, যদি আমাকে পৃথিবীর সব শহর থেকে বেছে নিয়ে কোন এক শহরে আমার প্রাণপাখিকে বেধে রাখতে বলা হয় তখন আমি বলতে দ্বিধান্বিত হব না উচ্চারন করতে "এই আমার শহর, এই আমার চট্টগ্রামে"।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হঠাৎ কেন মিরপুরে হকার উচ্ছেদ আর অটোরিকশা চালকদের স্ট্রাইক? নেপথ্যে কোন রাজনীতি?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

নারীকে সম্মান জানানোর আদি পাঠ: কেন সনাতন ধর্ম কেবল বিশ্বাস নয়, একটি জীবন বিজ্ঞান? সবাইকে আগাম শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

লিখেছেন অতনু কুমার সেন , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৩

সনাতন ধর্ম: কোনো প্রাতিষ্ঠানিক বিশ্বাস নয়, বরং জীবনের এক শাশ্বত পথ

আমরা যখন "মহিষাসুরমর্দিনী স্তোত্রম" পাঠ করি বা এর গভীর ভাবার্থ উপলব্ধি করি, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়—একজন... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×