মানুষ হচ্ছে সামাজিক জীব। আমরা মানুষ সামাজিক বলেই রাখালও একা একা থাকবে বলে জঙ্গলে গিয়েও পারেনি। প্রথমে যোগ হয় ইঁদুর। সেই ইঁদুরকে দূর করার জন্য বিড়াল। বিড়ালের জন্য গরু। গরুকে লালনের জন্য রাখাল। এই রাখালকে খাওয়ানোর জন্য শেষমেষ তার বউকে আনতে হয়েছিল। পারেনি সেই রাখাল তার একা একা বসবাসের মনোবাসনা পূরণ করতে। আমরা পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মীদের দ্বারা ঘিরে আছি। মানে দিনের কোন না কোন সময় এই যেকোন একজনের সঙ্গ পাচ্ছি। সকালে পরিবার ছেড়ে অফিসে গিয়ে অফিসের সহকর্মীদের সঙ্গ, অফিস শেষ করে আবার পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গ পাচ্ছি। মাসে একবার বা বছরে কয়েকবার আত্মীয় স্বজনের সংগ নিচ্ছি। একজন মানুষের সাথে আর একজন মানুষের সঙ্গ কিংবা ভাব তখনই গড়ে ওঠে যখন তার স্বভাবের সাথে কিংবা তার পছন্দের সাথে আর একটি মানূষের মিল হয়। খাপ খাওয়াতে পারে। প্রকৃতিও একা থাকতে পারে না বলে শীত সঙ্গে করে নিয়ে আসে শিশিরকে, বসন্ত সঙ্গে করে নিয়ে গাছের নতুন পাতাকে। কিন্তু আমরা এতো মানুষের সাথে থেকেও কি আমরা একা নই? আসলে আমরা সবাই একা। আর একা বলেই গাড়িতে যাবার সময় নিজে একা একা কিছু চিন্তা করা হয় অথবা রাতে ঘুমানোর সময় একা একা চিন্তা করে নিজের একাকিত্বকে দূর করার চেষ্টা করি। আর প্রতিটি মানুষের মাঝেই একটি করে শিশু বসবাস করে। সেই শিশুর আর এক নাম হতে পারে আবেগ। একটি শিশু যেমন কিছু বুঝুক আর না বুঝুক তার বায়না করা জিনিস চাই ই চাই। ঠিক প্রতিটি প্রাপ্ত বয়স্ক মানুষই লজিকের কথা চিন্তা না করে আজব আজব জিনিসের ‘বায়না’ ধরে ভগবানের কাছে বা আজব আজব কাজ করে লোক চক্ষুর আড়ালে। কিন্তু সেই ভিন্ন ধরনের বায়না ধরার মত কোন মানুষ যদি না থাকে, যদি সে কারো সাথেই বায়না করার মত কাউকে প্রতিস্থাপন করতে না পারে তাহলে মনের মধ্যে অনেক ঝড় বয়ে যায়। নিজেকে ভাবতে শুরু করে ভীষন একা।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।