somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রসেনজিৎ হালদার
আয়নার সামনে দাড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে কিছুই দেখি না। তবে, মানুষ হয়ে মানুষকে ভুল বোঝা আমার স্বভাবে নেই, আপনার পেশা যাই হোক না কেন।

তবে উপায়!

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি খুঁজছেন অন্ধের মতো? এতো সহজে ওই জিনিস মিলবে না। মাথা ঠুকে মরে গেলেও না। তবে, মৃত্যুর পর তা সম্ভবও হতে পারে। কারণ, এ ব্যাপারে কেউ সঠিক তথ্য জানে না। আরে হ্যাঁ, শান্তির কথা বলছি আমি। পেটে ক্ষুঁধা আছে, শান্তি নেই। মনে পীড়া আছে, অশান্তির বাসা। মুক্তি মিলবে না। তার চেয়ে বরং একটু ঘুরেই আসুন। দেখুন কাজ হয় কি না।

যাবেন কোথায়? জায়গা নেই, অশান্তি তাড়া করবেই। কখনো চাহিদার নামে, কখনো অভাবের নামে। কখনো টাকায়, কখনো সন্তানে। তার চেয়ে বরং ভাগাড়ে যান। কেউ বিরক্ত করবে না। মাঝে মধ্যে ময়লা ফেলবে, তারপর চলে যাবে। তবুও সেখানে নিরিবিলি থাকা যাবে।

খোলা জায়গার বিরাট অভাব। কোলাহল থাকেই। মানুষ ছাড়া জায়গা পাওয়াও মুশকিল। তবে, একটা বিশ্বস্ত জায়গাও আছে। সেখানে আমরা সবাই গেলেও হাতে সময় বেঁধেই যাই। কিছু করার নেই। পালানোর উপায়ও নেই। বরং, মোকাবেলা করাই সমীচিন। হেরে যাবেন, দ্বিধা ছাড়াই বলছি। কারণ, এত বল আপনার নেই। হাত দিয়ে পাহাড় ঠেলতে পারলেও। একাজ সম্ভব নয়।

কি চাই? অঢেল টাকা, সম্মান, অমরত্ব।সবই পাওয়া যায়। সময়ের ব্যাপার মাত্র।কারো অনেক টাকা, কারো প্রচুর সম্মান আবার অনেকে মৃত্যুর পরও অমর হয়ে আছেন। চেষ্টা করলে সবই সম্ভব। তবে, আম পাবলিক সম্মান-অমরত্বের আগে দাবি করে টাকা। ও জিনিস ছাড়া পেটে দানা পানি পড়ে না। আর খাবার না পড়লে, কিসের সম্মান! কিসের অমরত্ব! মৃত্যুই ভালো।

একদিন অনেক টাকা হলো, তারপর সম্মানের ভান্ডার, সঙ্গে অমরত্বও ফ্রি। হয়ে গেলো। বেঁচে আছেন হাজার বছর। এরই মাঝে স্বজন হারানোর যন্ত্রনা, অপ্রিয় জিনিসের প্রাপ্তি, অনাকাঙ্খিত জনের সঙ্গে মিলন। অমরত্বকে অন্ধকারে ঢেকে দেবে। শেষে আর উপায় নেই, মৃত্যুর রাস্তাও বন্ধ হয়ে যাবে। শেয়ে এগুলোই অভিষাপ। তবে কথাগুলো যে বহু পুরোনো তা নিশ্চিত হয়েই বলছি।

সত্যের ওপর আস্থা রাখা উচিত, সঙ্গে গায়ের জোরের ভরসা। দুটো থাকলে জীবনটা যুদ্ধ করে কাঁটালেও অশান্তিতে থাকবেন না- গুণীজনেরা বলেন। যখন কিছুই করা থাকে না। না বুদ্ধি, না শক্তি। তখন উপায়টা কি? এর উত্তর খুঁজে পাওয়া মুশকিল। হয়তো অনেকেই জানেন। কিন্তু, বেশিরভাগ লোকই জানেন না। জানবার সময়ই বা কোথায়। পুরোনো কাজ করেই মরতে হবে- “কোথায় অন্ন, কোথায় পয়সা”।

থেমে নেই কেউ। কারণ, সময় যে চলছেই। থামার উপায়ও নেই। একমুহুর্তে জন্ম, মুহুর্ত মুহুর্ত করতে করতেই জীবনের সময় শেষ। হাত-পা গুটিয়ে থাকলেও নির্দিষ্ট সময় পর দেহাবসান। সবচেয়ে সহজ যে সমাধান। অনাকঙ্খিত বা অপমৃত্যুগুলো বাদ দিলেও প্রতিদিনই অসংখ্য মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তারাই মুক্ত এ অবিরাম ছুটে চলা থেকে। তা না হলে, ঘুমের মাঝেও স্বপ্ন আপনাকে ব্যস্ত রাখবেই।

একদিন, এক ভদ্রলোককে প্রশ্ন করে বিরাট বিপদ হয়েছিল। প্রশ্নটি এমন ছিল- ‘আপনি কি স্বপ্ন দেখেন?’। সে জানালেন আমার প্রশ্ন হয়নি। এরকম প্রশ্নে সে বিব্রত হয়েছিল বটে। কিন্তু, আমার লক্ষ্য ছিল এমন একটি প্রশ্ন। যেটি হবে ‘গাঁধা’র মতো। যদিও এমন প্রশ্নের কথা কোথাও উল্লেখ নেই। বরং, এমন প্রশ্ন করা আমার কাছে এক রকমের বোকামী কারণ, চালাক হতে গেলে মানুষকে বোকা হতে হয়। তাই, চালাক হওয়ার আর ইচ্ছে নেই।

পারি না বলা যাবে না, করতে হবে। অন্তত চেষ্টা। এরপর যা হবার হবে। শত শত ঘুড়ি বানিয়েও যদি সেগুলো আকাশে ভালোভাবে না ওড়ে, এ দায় নিশ্চয়ই তার হাতের। কারণ, হাত দিয়েই বানানো হয়েছিল ঘুড়িগুলো। গাফিলতি করা হয়নি সেখানে, শুধু মাঁপঝোকের অভাব ছিল। শেষ পর্যন্ত যখন হলো, তখন আর ওড়ানোর সময় নেই। তখন অন্য হিসেবে ব্যাস্ত হতে হয়।

জীবন বিধান খুব সহজ কাজ নয়। এ কথা মানা না মানা প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত। তবে, বিধান যে মানতেই হবে। রাতে ঘুমোতে হবে, সকালে কাজ করতে হবে। এই করতে হবে, সেই করতে হবে। আরো কতো কি। সবাই তো করে, মানে বাধ্য হয়। খুব সখ, এমন একটি লোককে দেখবো- যে না করেও টিকে আছে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×