লীলাপদ্ম
নিদাঘ প্রসুন
যতনা যতনে অলীক আনন্দে চিত্তে অভিলাষ ,
তোমারি জন্যে সমীর অরণ্যে গেঁথেছি ছন্দ আজ।
কোন আসমানে মায়াবী বনে নিশ্চুপ পথচলা,
মম চিত্তে নিভূতে রন্ধ্রে কল্পতরু আঁকা ।
দেখেছি তোমায় শিশির কণায় চাঁদের ছায়াতে্
সাঝের মায়ায় প্রশ্চিমের বাঁধায় তপোবন বাতায়নে।
চাতকের ভাষায় পথিক আশায় নিত্য নিদারুন,
পথের আধায় তয়ার ছায়ায় হেটেছি বহুদূর।
আমি ডাকছি বাধন আঁকি জোছনার অবচ্ছায়া ,
রন্ধ্রে বহি তারার ছবি মহাকাল চিরধারা।
অযুত-লক্ষ হাজার স্বপ্ন তোমাতে বহমান ,
হয়েছি রিক্ত গেঁথেছি বৃত্ত কল্পতে অমলান।
কিছু চাওয়া মলিন পাওয়া ক্ষনিক অসহায় ,
আদিম আশায় আলো ছায়ায় অভিসার দৃঢ়তায় ।
হয়নি পূর্ণতা মেটেনি ক্ষুধা অল্পেতে অনুরাণ,
সে ভ্রষ্ট্রতা বেদনা নিত্যতা চিত্ত চিরকাল।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





