somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আধুনিক চিন্তাবিদ
আমার চিন্তা-ভাবনা গুলো একান্তই আমার। আমি সকল কিছু যুক্তি দিয়ে চিন্তা করার চেষ্টা করি (অবশ্যই আমার নিজের যুক্তি। কারণ, ব্যক্তি ভেদে যুক্তির তারতম্য হয়)। তাই কে আমার ব্যাপারে কি ভাবলো, না ভাবলো আমি তার পরোয়া করি না।

এবারের ঈদে যেখানে বেড়াতে গেলাম

১৩ ই জুন, ২০২৫ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের পরে কেমন আছেন সবাই? আমি আছি মোটামুটি। মন কিছুটা খারাপ। ১ সপ্তাহের বেশি হয়ে গেল, অথচ এখনও সামুর প্রথম পাতায় লেখার পারমিশন পেলাম না। ভেবেছিলাম টাইম ট্রাভেল নিয়ে ১টা পোস্ট দিব, কিন্তু উপরোক্ত কারণে আর দিতে পারছি না। আচ্ছা, প্রথম পাতায় লেখার পারমিশন দিলে কি এমন ক্ষতি হয়? যদি ব্লগের রুলস ভেঙ্গে কোন পোস্ট করি তখন না হয় একশন নিক। কি বলেন সবাই?

যাই হোক, আমি এইবার আমার বড়ভাবীর গ্রামের বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের বাড়ী গাজীপুর কালিগন্জের অনেক ভিতরে, আওড়াখালী বাজার ছাড়িয়ে আরও অনেকখানি ভিতরে। গ্রামটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন মধুমাস। তাই আম, জাম, কাঠালের কোন অভাব ছিলো না। খুবই ভালো জাতের ও অত্যন্ত মজাদার কাঠাল ও জাম খেয়েছি। জামগুলো এত বড় বড় সাইজ ও এত মিষ্টি ছিল যে কি বলবো! আর কাঠাল গুলোও ছিল সেই মজা। সেই তুলনায় আম কিছুটা কম মজার ছিল (হয়তো মাটির গুণাগুনের কারনে)।

আর বাড়ির সামনে ছিল অনেক বড় বিল (যা আসলে ধানক্ষেত)। এখন বর্ষাকাল হওয়ায় ক্ষেতে পানি আসা শুরু হয়েছে। আর কিছুদিন পরে সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়ে বিল হয়ে যাবে। তখন নাকি মানুষ নৌকা নিয়ে বিলে মাছ ধরতে নামে। সবার কাছে বিলের মাছ অনেক মজা লাগে (কিন্তু আমার কাছে একদমই লাগেনা)। আমি হচ্ছি শহরের পল্ট্রি মুরগি। তাই আমার কাছে ফার্মের জিনিসপত্রই ভালো লাগে।

যাই হোক, ভাবীর গ্রামের বাড়ীতে বেড়িয়ে মজা পেয়েছি। শুধু ২টা জিনিসের কষ্ট ছিলো। আর জিনিস ২টি ছিল একটি আরেকটির সাথে সম্পর্কিত। একটি হল অসহ্য রকমের ভ্যাপসা গরম। যা বুঝলাম, ঢাকা শহরে এমন ভ্যাপসা গরম নেই। গ্রমের বাড়ীতে চারিদিকে ঘন গাছপালা, বড় বড় গাছ থাকার কারনে এমনিতেই ঘরের ভিতরে বাতাস ঢুকে কম। তার উপরে ওই সময়ে বাতাসের কোন প্রবাহও ছিলো না। গাছের কোনও পাতাও নড়ত না।

আর দ্বিতীয়টি হল লোডশেডিং (গ্রাম বলে কথা)। একদিন রাতে একটু বৃষ্টি হল (যদিও বৃষ্টির পরও গরম কমেনি), আর অমনি বৃষ্টি শুরু হতে না হতেই লোডশেডিং! এই অসহ্য গরমে সেই যে কারেন্ট গেল, সারা রাতেও আর এল না (যদিও বৃষ্টি থেমে গিয়েছিল অনেক আগেই)! কারেন্ট এলো পরদিন দুপুরে! মাঝে সকালে অল্প সময়ের জন্য ২/১ বার এসেছিল, কিন্তু আবার চলে গিয়ে একেবারে দুপুরের দিকে এসেছিল। তার কিছুক্ষণ পরেই আমরা সেখান থেকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এত আনন্দের মাঝেও এই স্মৃতিটুকু দুঃসহ বেদনা হয়ে রইল।

আপনাদের সবার ঈদ কেমন কাটলো?
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৫ রাত ১:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×