তেইশ বছরের.........
প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি মাস বছর
কতোনা নিদারুণ যন্ত্রনায় কেটেছে
আজো সেই ক্ষণ হৃদয়ে রক্তক্ষরণ হয় শুরু হয় জলোচ্ছ্বাস,
সেই জ্বলচ্ছাসে হৃদয়ের ক্ষতে সমুদ্রের লোনা জলে
মনে প্রতিটি ক্ষত কি যে যন্ত্রনা দিয়েছিল, তা বুঝানোর সাদ্য আমার নেই
আজ আমি পরিশ্রান্ত শত কষ্টকে সাথে নিয়ে
ভবিয্যতের কথা ভেবে করেছি দুই যুগ পার!
তবুও আমি খুজি শুধু একটু সুখের ঘর।
জানি তেইশের কিছু সময় কেটেছি মুখ দেখা হাসির ছলে, কিছুটা আবেগে
কিছুটা ক্ষণিকের ভালোবাসায়,কিছু সময় কেটেছে সম্মানের ছলে
তবুও পাইনি সুখ একটুও!
আজ আমি নেই সেই আগের আমিতে, খুজছি কি ছিল ভুল অতীতে?
কেন করেছি এত কষ্টের দিন যাপন?
...................
সেই তেইশটি বছর ......!
কতোনা রঙিন হতো,কতোনা সুন্দর হতো
যদি হতো দুইজনের সঠিক মিলন।
তুমিতো তাই হতে দিলে না নিজের করে নেবে বলে
কিন্তু দেখ তুমি ও হলে না সুখি আমাকে দুখি করে
আমিতো চেয়েছিলাম সম্মিলিত সুখ
কিন্তু কেন জানি হলো না তা, করলে বিমুখ
সেই তেইশ বছরের প্রতিটি ক্ষণ কেন জানি বিষাদময় ছিল তোমারে শাসনে,
আজো বুঝি উঠিনি তা আপন মনে
সত্যি তুমি কি চেয়েছিলে এখনো তা অজানা
আজো খুজি আমি সেই ঠিকানা
তুমি বলতে পারতে না করে শাসন,আমিও তাতে পেতাম সুখ প্রতিটি ক্ষন
তুমিও হতে সুখি তেইশটি বছর ,আমিও হতাম তোমারেই মতোন।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



