somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কল্পনার পদচিহ্ন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি কল্পনার পদচিহ্ন

এক শীতের সকাল আমি হাটছি একা কারো পদচিহ্ন অনুসরণ করে,
কুয়াশায় ঘাসের শিশির বিন্দু গুলো পায়ের চাপে অনেকটা ছায়া ছায়া অস্পস্ট
তবে বুঝতে কষ্ট হয়নি যে, কোন রমনীর হৃদয়ের লালিত কষ্টের চাপ।
আমিও আস্তে আস্তে হাটছি সম্মুখে,খুজছি তাকে একটু খানি দেখবে বলে,
যতো হাটছি ততোটা বিস্ময়, দেখছি অনেকগুলো পায়ের চিহ্ন ছোট বড়,
কিছু ঘাসের করুন কষ্ট দেখে মনে হল, পথিক মাড়িয়েছে এই পথ তার লম্বা আঁচলের চাপে,
তার আঁচলের আঁকা অনেকগুলো অলস চিহ্ন শিশিরে ভিজা ঘাসে,
যা সেই অনেক কষ্টে বহেছে, এই কনকনে শীতে।
তার ধীর গতিতে চলা আত্নঘাতি পায়ে পিষ্ট এই করুন চাপ,যা সেই কষ্টে করেছে বরণ।
কি হয়েছে এই সকালে?
খুব জানতে ইচ্ছে করছে তাকে, যে হেঁটেছে এই পথে, এতো কষ্ট করে!
কিবা ছিল তার মনের ব্যথা,কোন অজানায় তাকে চিবিয়ে খেয়েছে
কি যন্ত্রনায় বহে চলছে এই অজানা পথে!
আমিও হাঁটছি আর হাঁটছি দেখছি পদচিহ্ন, খুজে পাচ্ছিনা তাকে!
তবুও করছি ছায়াকে অনুসরণ, অপেক্ষা করছি তার সাক্ষাতের, কি ছিল তার অসহায়ত্ব,
আমিও তার মতো এক অসহায় বলে ভাবছি
সময়কে করছি পার একটু একটু করে শুধু রক্তিম সূর্যের অপেক্ষায়!
যে সূর্য মুছে দেবে এই চিহ্ন।
কিছু সময় পর সূর্যের প্রখরতায় আস্তে আস্তে বিলীন হচ্ছে সেই পদচিহ্ন,
আমিও হারাচ্ছি পথ, সূর্যের আলোয়।
যে পথ অনুসরণ করেছি সেই কাক ডাকা ভোঁরে,
কে ছিল সেই? কোথায় হারিয়েছে পথ? কোথায় গিয়েছিল? কোথায় সেই হারিয়েছে সম্ভ্রম?
আমিও আর যাইনি ঐ পথে তাকে খুজবো বলে,
কেউ না কেউ হয়তো অনুসরণ করছে আমার মতো আমার পদচিহ্ন, আমাকে আপন ভেবে ভালোবেসে।
আমিও হারিয়েছি অনেক সকাল, হারিয়েছি সকালে শুভ্রতা,কাটিয়েছি একাকি সময়,
সেই সময় তুমিও দেখোনি আমায়, বলোনি আমায় এসো হাতে রাখি হাত
কতো অজানা শঙ্কায় কেটেছে তখন প্রতিটি রজনী, প্রতিটি প্রহর
আজ এই শীতের সকালে সেই পদচিহ্ন বুঝিয়ে দিলো
আমি একা নয়,
সকালের সেই পথিক আরো আছে অনেকেই, তারা কষ্টকে নিয়ে করছে যাপন
না জানি কত দুঃখ নিয়ে হেঁটেছে এই পথ,কাটিয়েছে এই দুঃসময়,
বুঝতে দেয়নি তার জীবনের গুচ্ছিত যতো ব্যথা।
প্রতিটি সকাল আসে যায়, আমিও হই বেখেয়ালি, আনমনা
সেই সকাল আজো কাঁদায় স্মৃতিতে, হয় হৃদয়ে রক্তক্ষরণ।

ছবি নেট থেকে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×