
রেসিপিঃ
চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি রান্না।
সামনে কোরবানের ঈদ মাংস খেতে মন না চাইলে এই সবজি রান্না করতে পারেন। খেতে খুব ভাল লাগবে। অবিবাহিত প্রবাসি ভাইদের জন্য এই রান্না খুব সহজে রান্না করতে পারবেন। রান্না কোন ঝামেলার কাজ নয়, শুধু সময় নিয়ে রান্না করতে হবে। তাই এ ক্ষুদ্র প্রয়াস।


উপকরণঃ
শসা,আলু,মিষ্টি কমড়া,পটল,গাজর এবং চিংড়ি মাছ(ছোট)
পরিমাণঃ
চিংড়ি মাছ পরিষ্কার করা ১০০ গ্রাম
শসা খোসা ফেলে দেয়া ২০০ গ্রাম
আলু খোসা ফেলে দেয়া ২০০ গ্রাম
মিষ্টি কমড়া খোসা ফেলে দেয়া ৭৫ গ্রাম
গাজর ১০০ গ্রাম
পটল খোসা ফেলে দেয়া ২০০ গ্রাম
পেয়াজ কুচি ৭৫ গ্রাম
রসন পেষ্ট দুই চা চামচ
হলুদ গুড়া আধা চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
ধনিয়া পাতা কুচি ৫০ গ্রাম
কাচা মরিচ ৪/৫ টা
টমেটো ১ টি
তেল ৭৫ মিঃলিঃ
লবণ স্বাদমতো।



প্রস্তুত প্রণালীঃ
প্রথমে চিংড়ি মাছকে ভাল ভাবে ধুয়ে একটু হলুদ দিয়ে মেখে নিন,এবার শসা,আলু, মিষ্টি কমড়া,পটল,গাজর ভাল ভাবে ধুয়ে নিন। চুলায় দুইটি প্যান দিন। একটা প্যানে চিংড়ি মাছ গুলো ভাল ভাবে ভেজে নিন অন্য প্যানে পানি গরম করুন। যে প্যানে চিংড়ি মাছ ভেজেছেন সেই প্যানে তেল ঢালুন এবং হলুদ মরিচের গুঁড়া, রসুন পেষ্ট,কাচা মরিচ, লবণ দিন এবং ৫/৭ মিনিট রান্না করুন। যখন দেখবেন এই উপকরণ গুলো ভাল ভাবে সেদ্ব হয়েছে তাতে শসা,আলু,মিষ্টি কমড়া,পটল,গাজর ঢালুন এবার বেশি আছে ১৫/২০ মিনিট ঢাকনা দিয়ে রান্না করুন। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে ১০ মিনিট কম আঁচে রান্না করুন। দেখবেন সবজি গুলো রান্না হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিংড়িগুলো সবজিতে ঢালুন ৫/৭ মিনিট বেশি আঁচে রান্না করুন। এবার ঢাকনা উঠিয়ে ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি ভাল ভাবে ছিটিয়ে দিন কিছুক্ষন কম আঁচে রেখে সবজিগুলো নামিয়ে নিন। হয়ে গেলো চিংড়ি দিয়ে মিক্স সবজি রান্না। এবার পরিবেশন করতে পারেন ভাত এবং রুটি পরোটার সাথে। প্রায় ৮/১০ জনে খেতে পারবে এই পরমাণ খাবার।
সর্বস্বত্ব সংরক্ষিত প্রথমকথা। ছবি নেট থেকে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




