
সেই শীতের কুয়াশা আচ্ছন্ন সকাল
যেখানে গল্পের শুরু আমি ঠিক কিছুটা দূরত্বে
কতো পার্থিব ভাল মন্দ নিয়ে ভাবছি, ভাবছি তোমাকে নিয়ে
তবে কোন দিকে তোমার থেকে তা আজ আর বলবো না
তবে দূরত্বটা খুব কম ছিল,
তুমি যখন বলেছিলে সেই "নন্দিনী" সাথে কথা,তখন দূর থেকে সে বলেছিলাম !
যখন সময় হবে আমার
আমি তখন এই গল্পের যবনিকা টানবো।
আজ সেই সময়, সেই স্থান সেই শীতের কুয়াশা আচ্ছন্ন সকাল,
খুব কাছাকাছি আমি তুমি ,খুব নিয়ম মতো কাছে
তবে দিক সেই আগেকার মতো আমার ডান দিকে!
সময়ের প্রয়োজনে আজ আমি তুমি এত নিকটে, এত আপন
যা তুমি আমি কখনো কল্পনাও করিনি!
যেখানে গল্পের শুরু হয়েছে ঠিক সেখানে
নন্দিনী হারিয়ে গেলো কালের আবর্তে, সময়ের সঙ্গি হয়ে।
ঠিক যেখানে গল্পের শুরু সেখানে সমাপ্তি।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




