somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রথমকথা
সম্পর্কগুলো এমনি হয়; শুধু সময়ের প্রয়োজনে অল্প সময়ের জন্য,পার্থিব সম্পর্কগুলো চোখে দেখা এক বিবর্ণ শূন্যতা। [email protected]

ঠিক আগের মতো

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





যদি কোন দিন দেহ থেকে প্রাণ ত্যাগ হয়
তখন তুমি বলো না আমায়, অনেক কষ্ট করেছো
অনেক খেটেছো
তাহলে আমি মরেও যে শান্তি পাবো না
বলতাম না আমি!
অনেক সময় দেখেছি অনেকে তাই করে।
আমি জানি তোমাকে সুখি করতে পারিনি
কেউ কখনো পেরেছে কিনা জানি না?
কিন্তু কখনো অ মার্যাদা অবহেলা করিনি
এক বাক্যে মেনে নিয়েছি সকল আবদার,
কখনো উচ্চ বাক্য করিনি তুমি কষ্ট পাবে বলে।

চোখের জলে অনেকবার স্নান করেছি নীরবে
সুখের ঠিকানা খুঁজেছি বহু পথ হেঁটে,
অচেনা পথে,
সেইতো মরীচিকা
কিন্তু পাইনি সুখের সন্ধান
সেইতো অচিন ঠিকানায়!
যোজন যোজন দূর।
আমিতো সুখি হতে পারিনি ঠিক
পারিনি তোমাকে করতে সুখি,
তাই শত ব্যর্থতাকে নিজের মনে করে বুকে আঁকড়ে ধরে
কতো না কষ্টে জীবন যাপন করেছি,দীর্ঘ সময়।
সামান্যতম ব্যথা বুঝতে দিইনি তোমাকে
আঁকড়ে ধরেছি তোমার সকল দুঃখকে
শুধু তোমাকে সুখ দেবো বলে।
আমি দারুণ ভাবে ব্যর্থ! এই নশ্বর পৃথিবীতে
আমার যন্ত্রনা কখনো সফলতার মুখ দেখেনি
দেখবেও না জানি!
তাই মেনে নিয়েছি তোমার শত সহস্র গ্লানি,অবহেলা
করিনি কখনো প্রতিউত্তর শুধু নিছক সামাজিকতা ভয়ে
বুঝতে দিইনি খুব কাছের মানুষদের
যারা বুঝতে পারতো আমার কষ্ট
বুঝতে দিইনি কোন নিকটতম পরিজনকে
যারা বুঝতো আমার কষ্ট যন্ত্রণা।
আমার পুষে রাখা সহস্র অপমান যন্ত্রণাকে!
কারণ দুই জনের সম্মান হানি হবে বলে।

খুব আতঙ্কে আছি! শেষ বেলায় রক্ষা করতে পারবো কি নিজেকে
শুধু অপমানের কথা ভেবে বলছিনা
অনেকটা অনুশোচনা মনে করে,বাস্তবতাকে মেনে।
জানি আমি কি?কোথায় আমার শেষ! শুধু ছলনার ছলে সময়কে করছি পার!
চোখের জলের অন্তরালে রেখেছি আমার দীর্ঘ সময়ের ব্যর্থতা খাতা,
যা অপ্রকাশিত।

যদি শোনো চলে গেছি ওপারে
তবে প্রার্থনা কর বিধাতার তরে
যেন বারবার না ফিরে আসি মানুষ রূপে
এই ধরণী তে, এই সভ্য জগতে,ঠিক আগের মতো!
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×