
যখন পথ থমকে দাঁড়ায়
যখন পথ থমকে দাঁড়ায়, আমি তখন হারাই পথ পথের মাঝে, দিকভ্রান্তের ন্যায়
আমি তখন হারিয়ে যাই অচেনা পথে, কোন পথিক হয়ে
আমার দিক থাকে না স্থির, আমি হয়ে যাই অস্থির,আমি হারিয়ে খুজে তাকে
কেউ যেন পিছু ডেকে তখন আমায় বলে পথিক, তুমিতো নেই তুমিতে,
তুমি হারিয়েছ পথ, সে কবে!
তুমিতো সেই কবে হারিয়েছ তোমার তোমার চেনাজানা সেই শহর, সেই পথ
সেই জনপদ, যে জনপদে তুমি হেঁটেছিলে শৈশবে
বসেছিল ছায়া বৃক্ষ তলে,
এখন আর নেই পথ নেই সেই তোমার অপেক্ষার প্রহর।
পথ সেইতো আর আগের সেই অবস্থাতে নেই, হারিয়েছে তার স্বকীয়তা,
হারিয়েছে তার অতীত রূপ, হারিয়েছে সেই চেনাজানা পথিক
আজ পথের মাঝে সারিসারি আট্রালিকা উচু নিচু ফ্লাইওভার,
যেখানে তুমি থমকে দাঁড়িয়েছিলে সেখানে আজ নেই সেই পথ, নেই পদচিহ্ন
যেথায় তুমি বসেছিলে একান্তে "শুকুন্তলার" সাথে! নেই সেই ফুটপাত।
পথ আজ খুজে পথিককে,
একটু খানি দেখবে বলে নিতে চায় সেই পুরানো পথিকের পায়ের চিহ্নের আস্বাদন,
ভাবো কত অসহায় পথ! পথিক বিহীন।
আজো খুঁজে পথ! পথিককে পাবে বলে তার সেই চেনাজানা পথচারী।
যখন পথে থমকে দাড়ায় পথচারী!
তখন প্রতি মহুত্বে পথে দাড়ায় শত সহস্র নাম জানা অজানা গাড়ি,
অজানা অগম্য পথচারী,
তখন থমকে দাড়ায় কচি হাতের ফুল বিক্রেতা, পানি হাতে কোন নিরীহ মানুষ ,
তখন থমকে দাড়ায় লুণ্ঠনকারী, কোন ক্ষুদার্থ কিশোর
তখন থমকে দাঁড়ায় লেখকের কলম, সাংবাদিকে খবর, মন্ত্রীর গাড়ি
পুলিশের সাইরেনের আওয়াজ।
তখন রাতের আধারে থমকে দাঁড়ায় পতিতার অন্ধকার পথ, ভেজাল ভালোবাসা
তখন থমকে দাঁড়ায় সিগনালে লালবাতি, আর ট্রাইফিকের রঙ করা রঙিন হাত
তখন আমিও হারাই আমার চেনাজানা পথ।
সর্বস্বত্ব সংরক্ষিত @ প্রথমকথা।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



