
সময়
সময়
তুমি আস্তে আস্তে জমাট বাধা রক্তস্তুপ, বেড়ে উঠা মাংসপিণ্ড নবজাতক শিশু কিছু সময় পর পর পরিবর্তনশীল এক শিশু মানব।
তুমি দাও মমতাময়ী মাকে মাতৃত্বের পরিতৃপ্তি, বাবাকে দাও বাবা ডাকার আনন্দ,
এক স্বপ্ন মাখা ছবি, যৌবনের ভালোলাগা খুনসুটি, ভালোলাগার গল্প কবিতা।
তুমি শিশু বয়সে একটু একটু করে হাঁটাহাঁটি পা করে স্বপ্ন দেখা,
সময়
তুমি বয়ঃসন্ধি ক্ষণে খিটখিট স্বভাব, যৌবনে আগ্রাসী এক প্রাণ, ছুটে চলা এক দুরন্ত কিশোর,
যৌবনের কঠিনতম ক্ষণ, কিছু কিছু সময়ের বেপরোয়া আচরণ, বিশৃঙ্খল চলাফেরা কঠিন সময় পার।
তুমি সৃষ্টি করো যৌবনে কাম আবেদন, তুমি যেমন ভালবাসতে জানো তেমনি ধবংস করতে পারো যতো মায়াজাল,
তুমি মধ্য বয়সে জাপসা দেখা এক নড়বড়ে দুর্বল মানুষ, অন্ধকারে পা টিপে টিপে চলা এক পথিক, অবহেলিত এক রঙ।
সময়
তুমি এক কল্পনার প্রতিচ্ছবি ছবি, সময়ের জয় গান, সময়ে ভালবাস অসময়ে অনেক অনেক দূরে!
তুমি স্বার্থপরকে করে তোল আর বেশি স্বার্থপর, তুমি কল্পনায় আঁকা রঙিন ছবি, কখনো অন্ধকারে পথ দেখার আলো।
তুমি ধর্ষকের কুৎসিত রূপ, আবার কখনো ভালোলাগার ছন্দ, যৌবনের ভাললাগা গল্প কবিতা,
তুমি কৌশরে এক লাল বৃত্তে আঁকা এক রাজ কুমারের প্রতিচ্ছবি।
তুমি শিশু অবস্থায় কতো প্রাণচঞ্চল কৈশরে কত প্রশ্ন জাগা উৎসুক মন,
যৌবনে অজানা যতো চাওয়া, শাররিক চাহিদা, কিছু না কিছু পাওয়ার মধুর আহ্বান।
সময়
তুমি বৃদ্ধাশ্রমে দুখে দুখে পার করা কঠিন মহুত্বগুলো, ছেলে সন্তানের মুখ না দেখা এক পাগল প্রায় নিঃস্ব মানুষ!
ঝাপসা দেখা এক অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে থাকা এক অসহায় প্রান, তুমি এক কঠিন চিহ্ন !
সময় তুমি ধাপে ধাপে সময়কে করেছো পার, একটু একটু করে
শিশু কালে কেটেছো কতোনা কোলে, কৈশরে কেটেছো কতো দুরন্তপনায়,
যৌবনে তুমি দেখিয়েছো কতো আবেগ কতো ভালোবাসায়, অবশেষে তৈরী করেছো জীবন।
তুমি দেখেছো সময়ের ছলে পথ চলা, কিভাবে কাটাতে হয় জীবন,
তুমি দেখিয়েছো কল্পনাতে ভাসতে, জলে কাটতে সাতার, দেখালে জগতে কতো আলো,
দেখালে যতো অন্ধকারে ভালো।
সময়
আজ তুমি ভারাক্রান্ত এক রবি, জ্বলে জ্বলে হয়েছো নিঃশেষ,
তোমাতে আজ তাই নেই উজ্জল আলো, মিটিমিটি করে জ্বলছো! তাইতো ভুলে গেলে জীবনের আলো রেশ,
সময় তুমি সংঘাতে এক সঙ্গমে আরেক, তুমি দেখিয়েছো তা অনেকবার সময়ে ছলে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



