
যখন দেখছি আমি ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে কোন মনুষ্য শিল্পীর আঁচড়ে
হারিয়ে ফেলছি সঞ্চিত যতো গোপন অহংকার,
ভালোবাসা নামক গল্পের সুখের সমাপ্তিতে,হারিয়ে যাচ্ছি আদিম অধিকারে,আদিমতায়!
তখন সমস্ত প্রাকৃতিক আচরণ হচ্ছে উম্মোচিত সম্মুখে।
তৎক্ষণাৎ ভেবেছি অনেকবার, তখনো হয়নি আমার তোমার সামাজিক বন্ধন,
হয়নি কোন স্বীকৃতি! হয়নি কোন আয়োজন যুগল
অথচ পতিত হচ্ছে যুগল সময়, পতিত হচ্ছে আমাদের আকুল আকাঙ্ক্ষা,
পতিত হচ্ছে কিছু সময়ের কামলালসা, কিছু অনুভূতি।
মনে হয়, আমি হারিয়ে যাচ্ছি অতল গহ্বরে, কোন সরু গলিতে
হারিয়ে যাচ্ছি পুরাকালের কোন নারীত্বে, শুধু কাচা মাংসের স্বাদেন্দ্রি়
তখন একটু একটু করে শিহরিত হয় শরীর, শিহরিত হয় প্রত্যেক গোপন অঙ্গ,
শিহরিত হয় শিরা উপশিরা স্নায়ু কোষ।
কোন এক অজানা স্পর্শে, কোন এক অদৃশ্য চাহিদায়, অদৃশ্য অনুভবে,
সমস্ত দেহ মন সুনামির বেগে যাচ্ছে অতলতায়, হারিয়ে যাচ্ছি অন্ধকারে অভ্যন্তরে।
অতঃপর, কিছু সময়ের ক্লান্তি আমাকে স্মরণ করিয়ে দেয় আমি অবলা,
এক পরিপূর্ণ মানবী, কি ঘটছে আমার এই মাংসের শরীরে?
কেন বারবার হারিয়ে যাচ্ছি কোন এক অদৃশ্য চোবলে,
হারিয়ে যাচ্ছে ভালোবাসা নামক কোন অন্ধকার গুহায় স্ব-মহিমায়।
তখন দু' জনেই প্রকৃতির ডাকে নিপতিত, এক নির্লজ্জ যুগল,
কেন জানি তখন মনে হয়ছে নিজেকে এক বন্য,এক কুৎসিত মানব।
সম্যক্ মনে হয়,
দু' জনেই সেই কবে খুজে নিয়েছি এই নষ্ট জীবন, এই নষ্ট মনুষ্য শরীরের আস্বাদন,
কবে ভুলে গেছি বাস্তব সত্তা, নিজেদের জাগতিক বিহীনতায়।
সম্ভবত,কখনো ভালোবাসিনি একে অন্যকে আপন করে,
হয়তো সৃষ্টি হয়নি ভালোবাসা;
দু' জনে ভা্লোবেসেছি শুধু দু' জনের মাংসাশী শরীরটাকে,
যৌবনের চাহিদায়,পুরাকালের সেই নিয়মে, সময়ের নির্মম প্রয়োজনে!
আসলে, আমি তুমি বলে কিছু নেই! সবে পার্থিব প্রহসন।
All conditions@প্রথমকথা।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


