
যদি ভাবো আমি কিছুটা সময় হলেও ছিলাম তোমার
তোমারেই কোন আশ্রয়ে,
ভেবে নিও তা দুঃসময়ের ছায়া।
তবে ভেবো না আর! চাইবো না আশ্রয়
যতো শ্রীঘ্রই ভুলে যেও অতীত সময়, আমার তোমার পরিচয়!
যদি কখনো প্রাণ যায় তোমার মনোনিবেশে
উত্তরবিচারপ্রার্থনা রইল
প্রেমিক ভেবে সহানুভুতি দেখিও না একবারও
যতো পার ধিক্কার দিও
যেতে দিও কুয়াশাচ্ছন্ন পথে একাকী অন্ধকার রাজ্যে
শুধু একবার বলে যেও মন থেকে
তুমি মানুষ, না পুরুষ।
All conditions@ প্রথমকথা।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


