
এক
প্রিয় সুনিল
একদিন তুমি বলেছিলে সমস্ত অভিমান ছেড়ে তুমি ফিরে আসবে কিন্তু তুমি এলেনা!
অনেক সময় পর তোমার ফিরে আসা না দেখে আমিও অভিমান করলাম,
বলো তুমি প্রিয়,
এমতাবস্থায় আমাদের অভিমান কখন শেষ হবে।
অনু
তুমি জানোনা প্রিয়, অভিমানে মিশে আছে ভালোবাসা, যে সব ভালোবাসা অনেক দিন ধরে তোমার আমার মনে একটু একটু করে জম্মেছিলো, যা এখন পরিপূর্ণ। এমতাবস্থায় তুমি বললে কখন এর সমাপ্তি হবে। তোমার বলা পূর্বের সমস্ত কথা আজ আমাদের এই সম্পর্ক।
অথচ তুমি মনে করছো সব শেষ। আসলে অভিমান থেকে ভালোবাসার জম্ম।
দুই
ছায়া
তুমি কি জানো মায়া কি? কিভাবে জম্মে মননে মায়া?
আজ অনেক দিন ধরে খুব খুঁজছি তাকে ধরবো বলে।
কিন্তু পাইনি তাকে!
তুমি কি বলবে কিভাবে জুম্ম হয় মায়া'র।
অনন্ত
আমি জানি ইদানিং তুমি খুব ভাবুক হয়ে গেছো, সব কিছুতে কি জানি খুজো
তবে আমি বলি,
মায়া হলো এক অদৃশ্য খুব নরম স্তর, যা মনের অতিব আবেগ,
শান্ত সরল অনুভূতি,
যা মন থেকে আস্তে আস্তে জম্মে, যা মনের নিগৃহীত এক সুখ,এক আত্নার সাথে অন্য আত্নার মিলন, যুগ যুগান্তরের বন্ধন,
যা অনেক সময় ধরে অল্প অল্প করে জমে জমে স্তুপ হয়, হয় বলিয়ান, সৃষ্টি করে মনে এক সুখ অনুভব এক প্রশান্তি।
হয়তো অন্য রকম হতে পারে, তবে এ মায়া অনেক দিন ধরে জম্মে তুমি বুঝো না।
ছায়া
হয়তো তাই!
কেন জানি খুব মায়া হয় মায়ার জন্য, খুব দেখতে ইচ্ছে করে নাকি আমার মনের এক অচেনা মোহ, নাকি অনেক দিনের লুকায়িত সংশয়।
অনন্ত
মায়া খুব বেশি ভালোবাসার আরেক রূপ, ভালোবাসার হয়তো অন্য রকম প্রকাশ। যেমন ভালোবাসে প্রেমিক প্রেমিকাকে একেক ভাবে,
যেমন ভালোবাসে মানুষ শিশুকে অন্য ভাবে।
তবে তুমি কি বলবে, তোমার কি হয়েছে?
আমায়!
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


