দ্বিতীয় গীতিকাব্য
মন আমার ঘড়ির কাটা টিক টিক করে চলে
আরে সব মিলিয়ে আজব কিছু অন্য রকম মিলে
বারোটাতে তিনটি কাটা একসাথে হয় মিলন
সব মিলিয়ে মনটা আমার ভাবে সারাক্ষণ ।
মন আমার ঘড়ির কাটা টিক টিক করে চলে
থামেনাত কোন জায়গায় , থাকেনাতো কখনো স্থির
অ্যালার্ম করে ক্রিং ক্রিং আওয়াজ মন করে অস্থির
তাই দেখে মন আমার হয়ে যায় অন্য রকম ।
চলে ঘড়ি একতরফা, চলে ঘড়ি একতরফা
না আছে ব্রেক গিয়ার, এক ফ্রেমেতে আছে বাধা
না হবে তার বাহিরে যাওয়ার।]২]
মন আমার ঘড়ির কাটা টিক টিক করে চলে
আরে সব মিলিয়ে আযব কিছু অন্য রকম মিলে
বারোটাতে তিনটি কাটা একসাথে হয় মিলন
সব মিলিয়ে মনটা আমার ভাবে সারাক্ষণ।
মন আমার ঘড়ির কাটা টিক টিক করে চলে
মন আমার ঘড়ির কাটা টিক টিক করে চলে।।
সর্বস্বত্ব সংরক্ষিত @ প্রথমকথা।।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



