একদিন বায়োলজি ক্লাসে জবা ফুলের পরাগায়ন পড়ানোর
সময় স্যার একটি গল্প বলেছিলেন যে গল্পটি আজও অম্লান।
এক শিক্ষক এবং এক ছাত্র সিগারেট কিনতে গিয়ে
একই দোকানে দেখা। শিক্ষক ছাত্রকে সিগারেট অফার
করলে ছাত্র সিগারেট না নিয়ে শিক্ষককে ধন্যবাদ দিলো।
শিক্ষক বললেন, ‘আমি তোমাকে সিগারেট সেধেছি এটা
আমার ভদ্রতা (Courtesy) আর
তুমি না নিয়ে যে শিষ্টতা দেখালে সেটা তোমার ভদ্রতা (Courtesy)’
(স্যার ইংরেজিতে বলেছিলেন আমি অনুবাদ লিখলাম)।
সেই শিক্ষকটি স্যার নিজে ছিলেন কিনা সে কথা বলেন নি।
জবা ফুল দেখলে স্যারের সেই গল্পটি বেশি মনে পড়ে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৪ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



