ঘটা করে বিদায় দেয়ার মাঝে কি আছে ?
যে আসে তাকে বরণ করে নিতে চাই
যে চলে যায় তাঁকে যে যেতে দিতেই হয়
২০১৪ সালে পেয়েছি অনেক -
ক্যারিবিয়ান সাগরে সূর্যোদয় দেখার পুলক ছিলো
ছিলো সূর্যাস্তের করুণ দৃশ্য
কবি হেলাল হাফিজের স্ব-কণ্ঠে আবৃত্তি শোনার সৌভাগ্য ছিলো
ছিলো অসুস্থ্য কবি নির্মলেন্দু গুণদার সাথে দেখা করতে না পারার আফসোস
আকাশের ঘুড়ি হয়ে এখান থেকে সেখানে উড়ে বেড়ানোর সুখ ছিলো
ছিলো মরুভূমিতে সবুজের হলি খেলা দেখার আনন্দ
মায়ের সাথে হেঁটে হেঁটে বাবার পদধ্বনি উপলব্ধি করার সুযোগ ছিলো
ছিলো স্বজন হারানোর বেদনা
আপনাকে/তোমাকে/তোকে দেখার আকণ্ঠ পিপাসা ছিলো
অথবা আমার মত আপনার/তোমার/ তোরও ছিলো আকুল পিপাসা
এ সব কিছুর জন্যই থেমে থাকে নি সময়
যা হারিয়েছি তা চিরতরে আর যা পাবো তা সময়ের হাতে
থাক না আজ হিসাব নিকাশ
আগামি বয়ে আনুক মেঘমুক্ত খোলা আকাশ।
31 December, 2014

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

