somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরালে রহস্য

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা হচ্ছিলো নারী এবং পুরুষদের মানসিকতা ও সম্পর্ক নিয়ে। আমাদের আবাসিক ডাক্তার নারীপুরুষের জন্ম রহস্য যে ভাবে বুঝিয়ে দিলো সেই কথাগুলো আমি নিজের ভাষায় লিখছি।
XX ক্রোমোজোম নারীর সম্পদ আর XY ক্রোমোজোম পুরুষের। মানুষের জন্মের জন্য প্রয়োজন উভয় পক্ষের ২৩টি করে ক্রোমোজোম। যেখান থেকে ২২ + ২২ = ২২ জোড়া (৪৪টি) ক্রোমোজোম (অটোজম) তৈরি করে মানব দেহ।
মাত্র এক জোড়া (X + Y) ক্রোমোজোমের মিলন নির্ধারণ করে পুরুষ অথবা নারী হয়ে জন্মানো। যদি X + X এর মিলন হয় তবে সে হয় নারী আর যদি X + Y এর মিলন হয় তবে সে হয় পুরুষ।
একাধিক X ক্রোমোজোমের সাথে যদি একটিও Y ক্রোমোজোম থাকে তবে সেই Y ক্রোমোজোম X ক্রোমোজোমগুলোকে ডমিনেট করে এবং পুরুষের জন্ম হয়। মজার কথা হলো Y ক্রোমোজোম X ক্রোমোজোমকে ডমিনেট করলেও X ছাড়া Y ক্রোমোজোম বাঁচতেই(Survive)পারে না অর্থাৎ একটা ভ্রূণ তৈরি হয় না। অপর পক্ষে X ক্রোমোজোম যদি কোনো কারণে Y ক্রোমোজোমকে না পায় সে বাঁচতে (Survive) পেরে একটি নারীর জন্ম দিতে সক্ষম (যদিও Turner syndrome থাকতে পারে)।
আমরা দেখতে পাচ্ছি জন্ম রহস্যে বা বৈজ্ঞানিক সূত্রে একজন পুরুষ (Y) একজন নারীকে (X) যত ডমিনেটই করুক না কেন নারী ছাড়া তাঁর অস্তিত্ব থাকে না। আবার একজন নারী (X) পুরুষ (Y) দ্বারা ডমিনেটেড হলেও পুরুষ ছাড়া পরিপূর্ণ সুস্থ্য ভাবে না হলেও বেঁচে থাকতে সক্ষম।
পারিবারিক ও সামাজিক জীবনে জন্ম রহস্যের এই প্রতিফলনই প্রত্যক্ষ করা যায়। যেমন একজন পুরুষ একজন নারীকে ডমিনেট করলেও সে নারীর উপরে একান্ত ভাবে নির্ভরশীল।
আবার এ রকমও বলা যায় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নারীরাই পুরুষদের ডমিনেট করে, হয়তো বা নারীরা জানে তাঁদের ছাড়া পুরুষ চলতে পারে না বা অসম্পূর্ণ।
বাস্তব জীবনে স্ত্রীকে ভয় পায় না এমন পুরুষ খুব কমই আছে (স্বীকার বা না করুক)। এমনও দেখা যায় একজন স্ত্রী যদি আগে মারা যায় তাঁর স্বামী খুব অসহায় হয়ে পড়ে আর স্বামী হারানো একজন স্ত্রী কষ্টে হলেও নিজেকে চালিয়ে নিতে পারে।
আসলে পুরুষ এবং নারীর ডমিনেশন এবং নির্ভরশীলতা সৃষ্টির আদি রহস্যে নিহিত। সৃষ্টিকে উল্টানোর ক্ষমতা মানুষের হাতে কতটুকুই বা থাকে। আমাদের হাতে যা আছে এবং যে সব আমরা করতে পারি-- আমরা একে অপরের সুখ দুঃখ উপলব্ধি করে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি;
নিজেদের মধ্যে ভালোবাসা দিয়ে বিশ্বাস বিষয়টি অটুট রাখতে পারি; কে বড় আর কে ছোটো নিত্যদিনের এই কোলাহল থেকে নিজেদের মুক্তি দিতে পারি।

মানব সৃষ্টির শক্ত বৈজ্ঞানিক এই রহস্যকে সহজ ভাবে বুঝিয়ে দেয়ার জন্য আবাসিক ডাক্তারের কাছে কৃতজ্ঞ।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×