somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘোমটা এবং কিছু কথা

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সংস্কৃতিতে নারীদের জন্য ‘ঘোমটা’ শব্দটির একটি বিশেষ ভূমিকা রয়েছে। কারো ব্যক্তিগত কার্যকলাপ নিয়ে আলোচনা করা সমীচীন নয় কিন্তু সেই ব্যক্তিগত কাজ যদি সমষ্টিগত বা জাতিগত ভাবে প্রশ্নের মুখোমুখি করে তবে সে ক্ষেত্রে বিষয়টি নিয়ে আলোচনা না করাও অনুচিত।
মাথায় ঘোমটা দেয়া বাঙালি নারীদের ঐতিহ্য। সৌন্দর্যও বটে। সৌদি আরবে কর্মরত অবস্থায় মাথায় ঘোমটা দিতে হতো কারণ সেটা ঐ দেশের আইন।
শাড়ির আঁচল দিয়ে মাথায় কাপড় দিলে দেখতে নিজের কাছেও ভালো লাগতো। ব্রিটেনে বসবাস কালে শীতকাল বা বরফের সময় ছাড়া মাথা ঢাকার প্রয়োজন হয় না কারণ এদেশের আইনে এটা বাধ্য গত নয়। অনেক সময় বেশিক্ষণ মাথা ঢাকা থাকলে মাথা ব্যথা হতে দেখা যায় আবার সিনথেটিক কাপড় দিয়ে মাথা ঢাকাও নাকি মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে গরমের দেশে । ড্রেস মানুষের পরিচিতির অংশ। ইদানীং আরেকটা বিষয় পরিলক্ষিত হয় এদেশে রেসিজমের ভয়ে অনেকেই সহজে নিজেকে আইডেন্টিফাই করতে চাচ্ছেন না। বর্তমান অবস্থা তো বেশ নাজুক। শপিং এ যারা মাথা ঢেকে যায় অনেক ক্ষেত্রে তাদেরকে নীরবে ফলো করা হয়। যাহোক যে কথা বলছিলাম --
ঘোমটা দেয়া আমাদের বাঙালিদের ঐতিহ্য। আমরা মাথায় ঘোমটা দেই আর না দেই কিন্তু এই ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করার অধিকার আমাদের আছে বলে আমি মনে করি না। ভাবতেও খারাপ লাগে যখন মনে পড়ে সৌদি আরবে মাথা এবং মুখ ঢেকে অনেক নারীদের অনৈতিক কাজ করতে দেখেছি। নিজের দেশে যে অভিজ্ঞতা হয়েছে তা অন্যরকম। পরিচিত মহলে কেউ কেউ বলে, ‘চুল পেকেছে দেখাতে চাই না তাই মাথায় ঘোমটা দেই...’ কেউ বলে ‘বাচ্চাদের স্কুল থেকে নেয়া আনার সময় বার বার ড্রেস বদলাতে ভালো লাগে না তাই লম্বা ড্রেস পড়ি...’। সব চেয়ে বেশি লজ্জিত হই যখন দেখি একজন নারী বা মা মাথায় ঘোমটা দিয়ে আঁচল টানতে ভুলে যায় অথবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে মাথা ঘোমটা খুলে ফেলে দেয়। সমাজে পরিচিতি আছে এমন ব্যক্তিদের এসব কাজ মানুষের চোখ এড়ায় না। তারা কি একবারও ভাবে না এসব কার্যকলাপ সমগ্র নারী জাতির ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন করে বা করতে পারে? এসব কর্মকাণ্ড তো নারীদের সুনাম এনে দেবে না। ঘোমটা দেয়া বা না দেয়া যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ‘ঘোমটা’ কে সমাজের সামনে ইচ্ছে মত ব্যবহার করা কতটুকু উচিৎ? আমার কথা হলো যদি কেউ ঘোমটা দেন তবে মন থেকে দেন, যদি না দেন কেউ তো জোর করছে না। এসব প্রসঙ্গে পুরুষেরা কথা বললেই হয়তো বলা হবে নারীর স্বাধীনতা হরণ করা হচ্ছে। কেউ কেউ আমাকে আমি নারী বিদ্বেষীও মনে করতে পারে, আসলে কিন্তু তা নয়।
নারীদের প্রতি বা তাঁদের কর্মকাণ্ডে কেউ আঙ্গুল তুলে কথা বললে আমার আঁতে ঘা লাগে বলেই এই লেখা।

Happy International Women's Day !!
Best wishes for all Men and Women !!
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×