somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সস্তা রাজনৈতিক সুবিধাবাদ আদায়

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরগনর বিশ্ববিদ্যালয়ে নাকি মাদক সেবন করার সময় হাতেনাতে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় গত বৃহস্পতিবার বিকেলে আ ফ ম কামাল উদ্দিন হলের ৩৩৫ নাম্বার কক্ষ থেকে তাদের আটক করা হয়।এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। (খবরে প্রকাশ)

যেহেতু ছাত্র ইউনিয়ন কর্মী হেরোইন সহ ধরা পড়েছে সেহেতু মাদক সেবী সংগঠন হলো ছাত্র ইউনিয়ন।

... শুনতে কেমন লাগলো !!! একটু লাগলো কি নিজেদের প্রগতীর ধ্বজাধারী বলে দাবী করা আমার বন্ধুরা? উপরের এই কথাগুলো রাজনৈতিক বক্তব্য যদিও। ছাত্র ইউনিয়ন করা মেয়েটা অত্যাচারীত হয়ে মারা গ্যাছে - সোজা কথায় একজন মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা করেছে তারই বন্ধু (খবরে প্রকাশ)।

এই হত্যার বিচারের বাধা হলো হত্যাকারী প্রভাবশালী এটা ধরে নিয়ে বলা যায় এই হত্যাকান্ডের বিচার চেয়ে পথে ও লেখনিতে আমরা কথা বলবো - যেনো হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হয়। কিন্তু কি দেখছি ? সেই গতানুগতিক রাজনৈতিক বক্তব্য - একটি ছাত্র রাজনিতীর দল কে ও তার মুল সংগঠনকে দায়ী করে রাজনৈতিক বক্তব্য আসছে - এই মেয়েটির জীবনও রাজনিতীর কড়ি হয়ে উঠলো!! আপনারা হয়তো জানেন না বা জানবার প্রয়োজন মনে করেন নি - এই হত্যাকান্ডের প্রতিবাদে নিহত আফসানার নিজ জেলাতে যে প্রতিবাদ হয়েছে সেখানে অগ্রগামী কাতারে ছিলো ছাত্রলীগের ছেলেরাই। আপনারা আফসানাকে পুঁজি করে গালাগালি করে বেরাচ্ছেন পুরো ছাত্রলীগকে - রাজনৈতিক ফায়দা লুটবার টাউট বাটপারীতে নেমে পড়েছেন। নিজেদের প্রগতির ধ্বজাধারী বলে ঢোল পেটালে সেটা হওয়া যায় না ছাত্র ইউনিয়নকে এই হত্যার বিচার আদায় করে ঘরে ফিরতে - আমারও আকাঙ্খা - শুধু ছাত্র ইউনিয়ন কর্মী বলে নয় প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের ছাত্ররা প্রতিবাদে মুখরিত হউক কিন্তু সেই সাথে বন্ধ হোক সস্তা রাজনৈতিক পুজি পকেটে ভরবার টাউট বাটপারী।

হে জাগরণের ধ্বজাধারীগণ, হে প্রগতিশীলতার স্বঘোষিত কর্মীগণ, হে মেধাবী গণ, হে সমাজতন্ত্রের আদর্শে উজ্জীবিত যুবক গণ - সস্তা রাজনিতী আর কত করবেন? স্বাধীনতার এত বছর পরও নিজেদের অবস্থান মুল্যায়নের, বিফলতার কারণ উদঘাটনে আপনাদের কোন প্রয়াস নেই, কোন আত্ম সমালোচনা নেই, গতানুগতিকতার বাইরে নেই কোন উদ্ভাবণী চিন্তা - মুর্খ বড়দের শিখিয়ে দেওয়া বাটপারী বুলি আর কত!! মেরুদন্ড সোজা করে দাড়ান - রাস্তায় স্টান্টবাজীর মিছিল না করে, রাজনৈতিক সুবিধা হাসিলের দোষারোপ না করে, সবাই মিলে হত্যাকারীকে ধরতে করণিয় ঠিক করেন। আফসানা হত্যাকারীকে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতার শক্তি দেখান - তবে আবার অনুরোধ টাউট বাটপারী ছাড়েন আর কত? আপনারা হয়রানও হন না দেখতে দেখতে আমি যে হয়রান হয়ে গেলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×