somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ বিজিবি দিবস, ইতিহাস ঐতিহ্যের২২৬ বছর।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২২৬ বছর আগে ১৭৯৫ সালে পার্বত্য চট্টগ্রামের রামগড়ে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন (আরএলবি)’ নামে গোড়াপত্তন হয়েছিল এই বাহিনীর।রামগড় লোকাল ব্যাটালিয়ন ১৯৭৫ খ্রিষ্টাব্দে। কালের বিবর্তনে পরিবর্তন হয় বাহিনীর নাম। পরিবর্তন হয় অস্ত্রশস্ত্রের, পোশাকের। জনবল, শক্তি সামর্থ্যও বৃদ্ধি পায়
দৈনিক পত্রিকা থেকে - ইতিহাস থেকে জানা যায়, সপ্তদশ শতকের শেষ ভাগে পার্বত্য চট্টগ্রামে লুসাই বিদ্রোহ দেখা দিলে এই এলাকা রক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রামগড়ে মাত্র ৪৮৬ জন সৈন্য নিয়ে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠন করে। অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল ছয় পাউন্ড গোলার চারটি কামান। এছাড়া দুটি অনিয়মিত অশ্বারোহী দল ও যাতায়াতের জন্য ছিল কয়েকটি যানবাহন। ১৭৯৫ থেকে ১৮৬০ সাল পর্যন্ত রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে বাহিনীটির কার্যক্রম চলে। ১৮৬১ সালে এর নামকরণ করা হয় ফ্রন্টিয়ার গার্ডস। সৈন্যসংখ্যা বৃদ্ধি করে ১৪৫৪ জনে উন্নীত করা হয়। ঐ সময় এই পার্বত্য এলাকায় লুসাই বিদ্রোহ চরম আকার ধারণ করলে ১৮৭১ সালে সৈন্যসংখ্যা আরো বৃদ্ধি করে এই বিদ্রোহ দমন করা হয়।

পরবর্তীকালে ১৮৭৯ সালে এর নাম পরিবর্তন করে স্পেশাল রির্জাভ বাহিনী, ১৮৯১-তে বেঙ্গল মিলিটারি পুলিশ ব্যাটালিয়ন, ১৯১২ সালে ঢাকা মিলিটারি পুলিশ, ১৯২০ সালে বেঙ্গল ব্যাটালিয়ন অব ইস্টার্ন প্রন্টিয়ার রাইফেলস্ রাখা হয়। ১৯৪৭-এ ভারত বিভক্তির পর এই বাহিনীর নামকরণ হয় ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) নাম বদল করে বাহিনীটির নাম দেওয়া হয় বাংলাদেশ রাইফেলস্ বা বিডিআর।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিদ্রোহের ঘটনার পর ২০১০-এর ৮ ডিসেম্বর জাতীয় সংসদে ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন ২০১০’ পাশ হওয়ার মাধ্যমে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে এই সীমান্তরক্ষী বাহিনীর সর্বশেষ নামকরণ হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। ঐ বছরেরই ২০ ডিসেম্বরকে বিজিবি দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।

রামগড়ে বিজিবির জন্মস্মৃতিস্তম্ভ
১৯৯৫ সালে তৎকালীন বিডিআরের খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মো. ওয়ালী উল্লাহ ও রামগড়স্থ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোসাদ্দেক হোসেনের উদ্যোগে ‘সার্থক এ জন্ম’ নামে সর্বপ্রথম রামগড়ে স্থাপন করা হয় বিজিবির জন্মস্মৃতিস্তম্ভ। বাহিনীটির ২০০ বছর পূর্তিতে এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। পরে ২০০৫ সালে তৎকালীন ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের উদ্যোগে স্থাপন করা হয় এই বাহিনীর দৃষ্টিনন্দন বিশাল জন্মস্মৃতিস্তম্ভ। এর বেদিতে বিজিবির সংক্ষিপ্ত জন্ম ইতিহাস লেখা ছাড়াও পোড়া মাটি দিয়ে তৈরি বাহিনীটির বিবর্তনের আটটি অবয়ব বা টেরাকোটা স্থাপন করা হয়েছে।

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×