
ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্ব তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এই তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা বলছে ইউক্রেন। তারা ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির সঙ্গে আলোচনাও চেয়েছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়াতে প্রয়োজনে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়া থেকে বিরত থাকবে ইউক্রেন। যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রাইস্তাইকো এ কথা বলেছেন।
অর্থাৎ ন্যাটোর স্বপ্ন ত্যাগ করছে ইউক্রেন। আমার মনে হয় -
সত্যিই যদি -
ইউক্রেন নেটোর সদস্য পদ চাইবে না বলে ঘোষণা দে তবে ,রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে না যদিও রাশিয়া কখনোই ইউক্রেন কে স্বস্তিতে রাখবে না।
পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক আছে ,ছিল থাকবে ,আমেরিকায় অস্র বিক্রির ধান্দায় থাকবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৯