
ইউক্রেন ও রাশিয়ার চেয়েও বড় ক্ষতি বাংলাদেশের আম জনতার। দুইদেশ যুদ্ধ করছে মাতৃভূমি রক্ষায় বা বিস্তারে ,আমরাও ১৯৫২ থেকেই করেছিলাম এবং জয়ীও হয়েছিলাম। সেই জয়ের ফলে ,স্বাধীন হয়ে দেশের আমলা/নেতাদের যাঁতাকলে বা শাঁখের করাতে পরেছি ১৯৭১ এর পর থেকেই। ঝড় বন্যা তো আছেই সাথে যুক্ত হয়েছে টাকার অবমূল্যায়ন(ডলার ছিল ১৭ টাকা এখন ৯২/৯৪ টাকা) ও খাদ্যে দামের উর্ধ গতি (চাল ছিল ২/৩টাকা কেজি এখন ৬০ টাকা)। কোথাও একটু শব্দ হলেই প্রথমে বাড়ে তেলের দাম (কখনো কমেনা)তার পর বাড়ে চাল তেল ,চিনি ,লবন। ....... .শেয়ারের কারসাজি আর কি বলবো (দরবেশ ও বেক্সিমকোর বিষয় সেটা )
বিশ্বের সব দেশেই দাম বাড়ে তবে আমাদের দেশের মতো নয়।
আমেরিকায় পেট্রোলের লিটার ১৯৭১ সালে ১.৭২ ডলার ছিল এখন ২.৬৭ ডলার। বাংলাদেশে ? নিজ দেশের গ্যাসের কথা নাই বা বললাম।
দেশের আয় বাড়ে ,ডলারের মজুত বাড়ে ,দ্রব্যমূলও বাড়ে ,আর টাকার মান কমে
এই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শেষ হলেও ম্যাংগো পিপলের দুর্দশার কমতি হবেনা ,তা যে সরকার ই ক্ষমতায় থাকুক বা ক্ষমতায় আসুক।
বড় বড় অর্থনীতিবিদরা পোস্টে কোনো মন্তব্য করবেননা আশা করি। পোস্টটি অল্প শিক্ষিত মানুষের চিন্তায় লেখা।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৮