somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈমান ও বিশ্বাসে অটল ,সাবাস (কে বলে নারী অবলা !)

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃত ছবি
যে স্বামী আল্লাহর ঘর মসজিদ থেকে ব্যাটারি চুরি করতে পারে,
তার সঙ্গে আর যাই হোক, ঘর-সংসার করা যায় না।
এ জন্য কাজি ডেকে সঙ্গে সঙ্গেই তাকে তালাক দিয়েছি - মাসুমা বেগম
স্বামী ফোরকান মসজিদের ব্যাটারি চুরি করার অপরাধে তাঁকে শরিয়ত মোতাবেক তালাক দেয়।
ঘটনাটি ....
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বথিপাড়া এলাকার।
প্রায় ২২ বছর আগে মাসুমা বেগমের (৪৬) প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর ২০০৭ সালে বরগুনার সরিষামুড়ি ইউনিয়নের শাহজাহান হাওলাদারের ছেলে ফোরকানের সঙ্গে বিয়ে হয় মাসুমা বেগমের। এরপর থেকেই উপজেলার বথিপাড়া সরকারি আশ্রয়ণে বসবাস শুরু করেন তাঁরা। বিয়ের পর থেকেই ফোরকান কোনো কাজকর্ম না করে বিভিন্ন স্থানে চুরি করতেন বলে জানা যায়। এ নিয়ে বিভিন্ন সময়ে সংসারে ঝামেলা লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মধ্য পাওয়াপাড়া জামে মসজিদ ও পাওয়াপড়া দোকানঘাট জামে মসজিদ থেকে সৌরবিদ্যুতের তিনটি ব্যাটারি চুরি করেন ফোরকান। এই ব্যাটারি প্লাস্টিকের বস্তায় করে বিক্রির উদ্দেশ্যে বরগুনায় যাওয়ার পথে ছোটবগী খেয়াঘাট এলাকা থেকে স্থানীয় স্বপন মৃধা সন্দেহ করে তাঁকে আটক করেন। তখন ফোরকান স্বীকার করেন এই ব্যাটারি মসজিদ থেকে চুরি করেছেন তিনি। পরে নিশানবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জোমাদ্দারের কাছে ফোরকানকে হস্তান্তর করেন।

বথিপাড়া আশ্রয়ণে স্থানীয়ভাবে সালিস মীমাংসার জন্য বৈঠক বসানো হয়। ওই বৈঠকে চুরির দায়ে স্বামী ফোরকানের সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেন স্ত্রী মাসুমা বেগম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ও ইউপি সদস্যদের উপস্থিতিতে ওই ইউনিয়নে কাজী মহিবুল্লাহকে ডেকে স্বামীকে তালাক দেন স্ত্রী। পরে ব্যাটারিগুলো মসজিদ কমিটির সদস্যদের ডেকে ফেরত দেওয়া হয়েছে এবং ফোরকানকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×