আমি তোমায় নিয়ে হেটে যেতে চাই
ছুতে চাই স্বপ্ন গুলো অবিরত,
ছেড়া কাগজে আনমনে লিখা শব্দ গুলো
হতে চায় জীবন্ত।
তোমার জন্য রাত্রি জাগা
আমার অলস ভোরের ঘুম,
আমার কথার না বলা টুকুর
বলার চেষ্টা খুব।
তোমার জন্য আমার এই পাঞ্জাবী
অযত্নে বেড়ে ওঠা দাড়ি,
আমায় তবু কষ্ট দেয়ার
তোমার বৃথা চেষ্টা ভাড়ি..!
আমার শত চেষ্টার পরও ভুলে যাওয়া
আমার অধরা ভাবনা গুলোর ঘুরো-ঘুরি,
আমার ধুলো জমা ঘর
বিষন্ন আকাশ
রং তুলিতে আঁকা ছবি;
আমি তোমায় নিয়ে হেটে যাব,
আমি হব কবি।
*এপ্রিল, ২০১১*

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


